আমরা জানি আড়মোড়া রা ঘুমোয় কখন...
জাগলে তবে ট্যাক্সি সিটে আবার দেখো
আমরা জানি হচ্ছে না দের আসল মানে
স্বপ্নগুলো কাগজমুড়ে ব্যাগেই রেখো
ছুঁলেই যদি পাথর থেকে এইতো তুমি
খিমচে দিয়ে কিলগুলো আজ আমারই হোক
আংটিরা সব লুকিয়ে থাকে কোন অবেলায়
নেলকাটারের ব্যর্থ প্রেমিক আধখাওয়া নখ
সেকেন্ড মিনিট খুব ছুটেছে বিকেলবেলায়
আমরা তখন হারিয়েছিলাম বই দুপুরে
রঙের গুঁড়ো ভিলেন সাজুক নিত্যদিনই
প্রেমের নতুন এপিসোড হোক জলনূপুরে
আবার যদি কোথাও কোনও দুপুর আসে
বৃষ্টিরা সব ঝমঝমিয়ে অ-বেলাতে
গাড়ির কাঁচে চিবুক রেখে চাঁদের আলোয়
দেখব পরী পাশের সিটে মধ্যরাতে...