ধর্ষন-জন্ম
শয়তানজন্মে খুঁড়ে খাই মাটির স্বাদ,নখে ছিঁড়ে ফেলা বৃন্ত,
শৃগালের মতো রক্তপান, তার পর অজগর গ্রাসে এক পৃথিবী ক্লান্তি...
তবু আধবোজা চোখ খোঁজে ঈশ্বর,প্রথম চুমুকে স্তন...
দ্বিতীয় হাতে মাতৃ্ত্ব, আর সবশেষে ঘুম...
তবু জুঝে যায় সাদা আর কালো...