গায়ের রঙ তুলে,বোঁচা নাক তুলে, জাত তুলে, ধর্ম তুলে পাড়ার রক থেকে কমেন্ট উড়ে এলে,এই টিমটার কথা ভাববেন...বর্ণবিদ্বেষী মন্তব্য এদের দমাতে পারেনি,কনফিডেন্স মুচড়ে দিতে পারেনি...আপনিও জবাব দিতে পারবেন,পারফর্ম্যান্স... শুধু পারফর্ম্যান্স দিয়ে...
মাথা থেকে বাবা বা মায়ের ছাদ চলে যাওয়ায় গুঁড়িয়ে যাওয়ার আগে ভাববেন,এই লোকগুলোর সিনিয়াররা ছিলো না, তাও বাউন্সারের হলাহল সহ্য করেছে শরীর, ছোবলে নীল হয়ে যাওয়া তরুনরা উদাহরণ হয়ে উঠেছেন গর্বিত করেছেন সিনিয়ারদের...আপনিও জীবনের জঠরে লুকিয়ে থাকা কাঁটা উপড়ে দাঁড়াবেনই...সাহস দিয়ে...
এই ম্যাচ শেখালো,ক্লাস-টেস্ট ক্রিকেট-কঠোর লড়াই-সাহস-পরিশ্রম-নিজের উপর বিশ্বাসের হার হয় না,এই ম্যাচ,এই সিরিজ গাইডবুক হয়ে থাকবে জীবনের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য...হেরে যাবার আগে এই সিরিজের ম্যাচ রিপোর্ট গুলো পড়বেন,জানবেন,আপনিও হারবেন না...আপনিও পারেন...