বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

পুরানো সেই

২০১১ বিশ্বকাপে হঠাৎ একদিন ইন্ডিয়ান প্র‍্যাকটিস এ দেখা গেল বাঁহাতে ব্যাট করছেন সচিন তেন্ডুলকর। পেপারে বিরাট করে আর্টিকেল বেরোলো, যে এটা হতে চলেছে এই বিশ্বকাপে সচীনের সিক্রেট ওয়েপন। বিপক্ষ স্ট্র‍্যাটেজি কষতে বসে গেলো, যে কিভাবে সচীন বাঁহাতে স্পিনারকে মারতে শুরু করলে তাদের অস্ত্র কি হবে। মোটকথা চারপাশে হইহই ব্যাপার। আসলে গল্পটা লুকিয়ে ছিলো শিবাজী পার্কে, সচীনের ছেলেবেলায়। সন্ধ্যের দিকে টাইম কম থাকতো, দু ইনিংস খেলতে হলে খুদে সচীনের দলবল ঠিক করে নিয়েছিলেন যে একটা ইনিংস সবাই বাঁ হাতে খেলবেন। এমনি করে সচীনের লেফট হ্যান্ডে ব্যাটিংটাও মারাত্মক স্ট্রং হয়ে গেছিলো। এতটাই, যে একদিন প্র‍্যাকটিসে সচীন মজা করেই বলেন,আমি বা হাতে তোদের ছয় মেরে দ্যাখব। ভারতীয় টিমের এক স্পিনারের ৬টা বলে সচীন ৩টে ছয় মারেন। নিছক খেলাচ্ছলে করা সেই ব্যাটিং দেখে প্রেস ভেবে বসে, এবারে বিশ্বকাপে সচীন বোধ হয় বোলার কে চমকে দিতে বা হাতে ব্যাটিং করবেন। ব্যাস,খবর ভাইরাল। মজা করে করা প্র‍্যাকটিসের, সিরিয়াস হয়ে যাওয়া নিউজের এক অদ্ভুত সিন,এটাও

মালা পাসপোর্ট দাদা

পিয় পাসপোর্ট দাদা,

পশ্চিমবাংলায় তোমার পুরো ট্যাক্স ফ্রি হওয়া উচিত। কারন পাসপোর্ট সাদা নীল। এ পাসপোর্ট দাদা, মালার জিন্দেগি জুড়ে শুধুই বর্ডার, তুমি ভালোবাসার পাসপোর্ট-ভিসা দাও না। এমনিতে তো তুমি কিরকেট প্লেয়ার, দাদা, কারন কিরকেটেও স্ট্যাম্প লাগে, পাসপোর্টও। তবে শুনেছি পাসপোর্ট দেবার আগে তুমি দুষ্টু হয়ে যাও, মানে সবাইকে বলো, ফটো না হলে ফোটো।এ পাসপোর্ট দাদা, মালার কাছে এসে একসাথে সেলফি তোলা প্যাকটিস করো না, সবার যা ছবি দাও, যেন বাদরের ছোটো পিসে। তোমার পাসপোর্টের ছবি দেখে অজ্ঞান হয়ে যাওয়া সেজোখুড়ির জুতো শুঁকিয়ে জ্ঞান ফিরিয়ে বিদেশ ট্যুরের দিব্যি বলছি, তোমার দেওয়া পাসপোর্টে আমি  আমাদের মালাবদলের ফটো লাগাবোই। মেরে ভুল করলেই ফাইন, অফিসে লাইন অনলাইন, আমার পাসপোর্ট দিতে দেরি করলে না সান্টুকে বলে লাইন অমান্য আন্দোলন করাবো। তবে এই ভয়ে আবার ফুলসজ্জায় বলে বোসোনা যেন, ম্যাডাম
দাড়ান,আগে ভেরিফিকেশান হবে
ইতি তোমার অনলাইন এপ্লিকেশান,মালা,এবার আইবে তোমার পালা।

শনিবার, ৯ মার্চ, ২০১৯

তারাদের স্বরলিপি

ঘুমের আড়ালে স্বপ্নরা বাঁচে, মেঘের আড়ালে জল
রাতমুড়ি দিয়ে চাঁদ খুঁজে চলে,তারাদের কোলাহল
আগুনের আঁচ আড়াল পেয়েছে, বোতলের খোলা ছিপি...
সুরগুলো খোঁজে গলার আড়াল, নোটেশান,স্বরলিপি

যারা গান ভুলে গ্যাছে,তাদের গানে ফেরানোর জন্য...

রবিবার, ৩ মার্চ, ২০১৯

মুড স্যুইং

রাতের রঙও বদলেই যায়, চাঁদও মেঘের ওড়না ঢাকে
মনের প্যালেট,জোছনাতুলি, রামধনুরা রাঙায় তাকে