আল্লাহর নামে থ্রেট দিয়ে খুন
কেউ লাল চোখে জয় শ্রী রাম
আল্লা ও হরি আতঙ্কে দ্যাখে
গোঁড়ামি নতুন ধর্ম নাম
হিন্দুও নেই, নেই ইসলামও
পথে গর্জায় শ্বাপদরাই
কোনো ধর্মই বেঁচে নেই জানি
বেদ বিপন্ন,কোরানও তাই
আর্তিরা থাকে কলমা আজানে
সন্ধ্যারতিও ভয়ই পায়
পৃথিবীতে আজ দুটোই ধর্ম,"গোঁড়া"
এবং "খুব অসহায়"
|| নীলাঞ্জন ||