হাবিজাবি কিংবা অগোছালো,আপাতত প্রোফাইলের মালিক চাপে আছে বলে বিস্তারিত দিতে অপারগ।তবে ইন্সটলমেন্টে কিছু কিছু করে দেওয়া হবে, কারন লেখার সাবসিডি নেওয়া আছে...
শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
BIG FILM REVIEW BY RJ NILANJAN :: PARTITION 1947
মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
RJ NIlanjan Exclusive :: Anurag Basu on Rishi Kapoor
ঋষি কাপুরের মন্তব্যের কি জবাব দিলেন আনুরাগ!!!!নিচের লিঙ্ক এ ক্লিক করে জানুন...আর জে নীলাঞ্জন EXCLUSIVE ::
Anurag Basu 'S REPLY TO Rishi Kapoor
সোমবার, ৩১ জুলাই, ২০১৭
RJ NILANJAN WITH TOTA HA NA JANINA
রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
তালাক
বলতে পারো মূর্খ রেবেল,বলতে পারো চালাক ও
দোষী, তাই খিস্তি খাবে, বন্ধ্যা তিন তালাক ও
বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
ঊনিশে এপ্রিল
থাকেন তিনি স্মৃতি জুড়ে, থাকেন তিনি দিল এ...
ঋতুপর্ন জড়িয়ে আছেন...উনিশে এপ্রিলে...
কালবৈশাখী
বোতাম খোলা কংক্রিটের বুকটাই
আজ লাকি
একলা রাতে, যাকে নিভৃতে চুমু খায় কালবৈশাখী...
মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
প্রাক্তন
সুগন্ধীরা আটকে থাকে, ডাকটিকিটের উপর যেনও
অভ্যেসে ডাক পায় রিটায়ার্ড পোস্টম্যানও...
রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
অপেক্ষায়
বাড়লে বয়েস হারিয়েই যায় পৌষ মাঘের শীতও
তোমার ভালোবাসা আজও, বহুপ্রতীক্ষিত
ধার্মিক
মুখার্জী আর মোল্লা গুলো ইরেজ কোরো, প্রিয়...
ধর্ম যদি ভাঙে, ধর্মকে ডিলিট করে দিও
মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
শ্রাবন্তীকে
গালীব আর দোহা গুলো তোমার জন্যে~ আছে তোলা
তোমার জন্যে মিউট করেও দেখতে পারি বোকাভোলা...
রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
মোহনবাগান
ফিরিঙ্গি দের ডিফিট ছিলো অনেক আগে লগানের
তৃপ্তি মানে ডার্বি ম্যাচে জয় মোহনবাগানের...
শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
ঋতুরঙ্গ
হোম মিনিস্টার বৌমার শ্যুট চলাকালীন দুটো শটের মধ্যবর্তী ব্রেকে ফিসফিস করে মহিলা জিজ্ঞেস করলেন, নীলাঞ্জন, বলাটা ঠিক হচ্ছে তো? আমার চক্ষু স্পুটনিকে, মহিলা বলেন কি!! আমার মত এক নগন্য অ্যাঙ্কারের কাছে মতামত চাইছেন বেটার পার্ফম্যান্সের জন্য!! তাও নাকি শো চলাকালীন...!!! এই ইন্ডাস্ট্রি তে তো সবাই নিজেকে সেরা মনে করে, ভিতরে মহাশুন্য থাকলেও বাইরে দেখায় তিনিই গুগলরূপী সবজান্তা, সেই ইন্ডাস্ট্রিতে থেকে এই মহিলা নাকি জানতে চাইছেন " নীলাঞ্জন, বলাটা ঠিক হচ্ছে তো??"
এইসান পার্ফেকশানিস্ট হলেন ঋতুপর্না সেনগুপ্ত। বুম্বাদার সঙ্গে জুটি ব্রেক করার পর বাকি হিরোইনরা যেখানে ভি আর এস নেবার প্ল্যান করেন সেখানে ইনি নিজের আলাদা ব্র্যান্ডটাই প্রতিষ্ঠা করেননি, বরং মুম্বাই বাংলা নাচ অ্যাঙ্কারিং সব সামলেছেন দুরন্ত দক্ষতায়। মাথায় রাখবেন টলিউডে হিরোরাই সব, বিয়ের পরে হিরোইনরা লাইফবোটেও ভেসে থাকতে পারেন না, কিন্তু এখানেই বেগমজান আলাদা। আলাদা বলেই ওই শ্যুটিং এর মাঝে মা কে ডেকে বললেন "আপনি কি সুন্দরী ", গিন্নি কে বললেন "এত ম্যানেজ করো কিকরে, স্পেশালী নীলাঞ্জনকে"। এগুলো না বললেও তার প্রতি একই রকম মুগ্ধতা থাকত, কিন্তু ওই ছোটো ছোটো ঘটনা গুলো মহিলার আন্তরিকতা প্রকাশ করে। বোঝায়, যে ইনি আজও মাটির কাছাকাছি...বিশ্বাস করুন, সবাই এমন হয় না, আন্তরিক অ্যাপ্রোচ আর লোকদেখানোর ফারাক আজকের ডেটে বুঝতে পারি,কিন্তু ঋতুদি আলাদা...ভীষন আপন...
তবে ঋতুদির একটা মজার গল্প বলে গপ্পটা শেষ করি। ইন্ডাস্ট্রি তে ঋতুদির টাইম মেন্টেন টা মোটামুটি মিথ!!!! সেই অভিজ্ঞতা একবার হয়েছিল। ঋতুদির একটা ছবির ফার্স্ট লুক এ অ্যাঙ্কারিং করবো, ঋতুদির আসার কথা ৭:৩০এ। আমার সেদিন লেট হয়েছে আসতে,হাঁফাতে হাঁফাতে ৭ঃ৩০ এ হলে ঢুকতেই চমক,সব রেডি কিন্তু হল খালি,কেউ নেই অর্গানাইজাররা ছাড়া। রিপোর্টাররাও আসেনি। আমি ভাবছি এ কি সর্বনাশ, ঋতুদি আসবেন আর কোনো রিপোর্টার নেই!!!কি করে হয়। সেদিন অনুষ্ঠান হয়েছিল, হলে তিলার্ধ স্থান ছিলো না,যার সিংহভাগটাই ছিলেন রিপোর্টার রা। রিপোর্টার দের আসতে আসতে ৯টা বেজেছিলো, আর ঋতুদি এসেছিলেন...মাত্র সাড়ে দশটায়...
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
ব্যান-ডিট জিন্স
রাহু আছে এদিক ওদিক, নজর নানান মিনসের
বোরখা, শাড়ি চলতে পারে, লাগল গ্রহন জিনসের
চরিত্রহীন Naughty সবাই, আর চঞ্চল চিত্ত
ম্যানেরা সব প্ল্যান করেছে, ব্যান করেছে আদিত্য
মেল হলেই খিস্তি দেবে, ফিমেল হলেই কিস্তিমাত
রুল ভাংলেই "খানকি জানিস", মুখে কিংবা মানকি বাত
ও পারলে শুয়েই পারে, আমার খাটার ক্রেডিট তো
ম্যানেরা সব প্ল্যান করেছে, ব্যান করেছে আদিত্য
স্কুল কলেজো ছিলো না তো, বিদ্যাসাগর ছিলেন তাই
স্মোকিং ডেটিং সেটিং মেটিং, দিচ্ছি আমরা নইলে নাই
অধিকার আর জিনস দেবো না, ব্যান করা তাই উচিত তো
ম্যানেরা সব প্ল্যান করেছে, ব্যান করেছে আদিত্য
ক্লীভেজে তাই বিষ জমেছে, ফিসফিসিয়ে বলছে জিভ
এই গরলে ঠোঁট ছোঁয়ালে, পার পাবেনা তোদের শিব
নগ্ন মায়ে চোখ নামাবি, খসবে যেদিন লালিত্য
না জেনে ম্যান প্ল্যান করেছে, ব্যান করেছে আদিত্য...
বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
রাজকীয়
যোগী আদিত্যনাথ যেভাবে কসাইখানাদের জ্বালায়, অনেকটা সেভাবেই সেলেবদের জ্বালাচ্ছি তখন,সালটা ২০০৭। মীরাক্কেল ছেড়ে দুবাই এর বাসিন্দা, মিডিয়া ওয়ার্ল্ড কে এভাবে মিস করছি যেভাবে অস্কারকে মিস করে আমীর, এবং টেলিকলারদের মত আমার কল লিস্টের সেলিব্রিটিদের ইন্টারন্যাশানাল চার্জ খরচ ককরে ফোন করে উত্ত্যক্ত করছি। সেই সময় যে গুটিকয় মানুষ আমার ফোনে বিরক্ত হতেন না, তাদের মধ্যে একজন, রাজ চক্রবর্তী।
বলতে দ্বিধা নেই, যতটুকু কাছ থেকে দেখেছি, রাজদার মত পরিচালক খুব কম আছে ইন্ডাস্ট্রি তে। অসামান্য মাটির কাছাকাছি থাকা মানুষ, মানুষ কি পছন্দ করবে সেটা হাতের তালুর মত বোঝেন। তখন বোঝেনা সে বোঝেনা বিরাট হিট। রাহুল,রাজ, প্রিয়াংকার কথা মুখে মুখে ফিরছে। এমন সময় মোবাইলে নম্বরটা দেখে চমকে গেলাম...রাজদা...
কথা বলে চমক এর বাকি ছিল। রাজদা নাকি দুবাই এ!!! দাদা বললেন, অমুক হোটেল এ আছি, চলে আয়। যেখানে থাকতাম সেখান থেকে হোটেলটা ১০মিনিট হেঁটে। হেব্বি আড্ডা হল। দাদা নাকি পরের ছবির লোকেশান দেখতে এসেছেন, বললেন, যাবি??লোকেশান দেখতে...বিরস বদনে বললুম "ইচ্ছে তো প্রবল,কিন্তু অফিস..."
পরের দিন আবার দেখা, একসাথে ডিনার, লোকেশানের ছবি দেখলাম মোবাইলে, লোকেশান বাদ দিন, হাত এর মোবাইল টা দেখছিলাম হাঁ করে, তখনকার দিনে টাচস্ক্রীন স্মার্টফোন...!!!!বললাম এই ফিল্মেও কি রাহুল?? রাজদা বললেন না, নতুন ছেলে, নাম...দেব...নায়িকাও নতুন,শুভশ্রী...ফিল্মের নাম...চ্যালেঞ্জ...
জীবনের চ্যালেঞ্জ, চড়াই উতরাই পেরিয়ে আবার আড্ডা হল,এবার বিগ এফ এম এর স্টুডিও তে...ছবি কাটমুন্ডু...বিগ এর স্টুডিওর করিডোর পেরোতে পেরোতে রাজদা আড্ডার ফাঁকে বললেন...নীলাঞ্জন, আসানসোলের নীলাঞ্জন...(যেভাবে মীরাক্কেল এ সবাই আমায় ডাকত, তখন রাজদা ডিরেক্ট করত শো টার)...হেসে বললাম, আসানসোল আর কই, লাস্ট ৫বছর কলকাতায়...রাজদা বলল তো,আমি তো এখনো হালিশহরের রাজ...
সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
এপ্রিল ফুল
ঠকি না, অচেনারা বাসে ট্রামে ছুঁলে
ধর্ষন রোজই হয়, পথে ঘাটে স্কুলে
শ্লীলে তাই হয় হানি, আব্রুরা যাবে জানি
কন্যেরা রোজ বাঁচে এপ্রিল ফুলে...
রবিবার, ২ এপ্রিল, ২০১৭
মহারাজকীয়
হ্যাঁ না জানিনা বরাবরই আমার কনফিডেন্স এর যায়গা। বাগে পেলে পার্টিসিপেন্ট কে এইসান ট্র্যাপে ফেলি যেন পার্টিসিপেন্ট ঘুষখোর আর আমি নারদা!! যে কেউ খেলতে এলে জিতেই যাবো এইসান এক তুঙ্গ কনফিডেন্স নিয়েই সি এ বি তে ঢুকলাম, লক্ষ্য এক ও অদ্বিতীয় মহারাজ।
কিন্তু সি এ বি র বাসরঘরের ছিদ্র পথে অন্য সমস্যা ধেয়ে এল। একদিন পরেই ইন্ডিয়া পাকিস্থান ম্যাচ, অন্যত্র ভেনু বাতিল হয়ে ইডেনে এসেছে, ফলত দাদা হেব্বি ব্যস্ত। ইনফর্মারের কাছ থেকে খবর পেলাম, প্রথমে একটা ইন্টারন্যাশানাল টক শোতে ইন্টারভিউ, তার পর আই সি সি র সাথে মিটিং, তারপর দমকল মন্ত্রী আসবেন, তারপর সি এ বি র কি একটা ফিক্সচারে অদল বদল, তারপরে অমিতাভ কে ফোন, তারপরে কিউরেটার দের সাথে বসা, দেন বিসিসি আই এর সাথে কন কল, মোটামুটি ঘন্টা তিনেকের আগে টাইম নেই,আর এর পরে টায়ার্ড মানুষটা আর সময় দেবে কিনা সন্দেহ।
আমি তো প্রমাদ গুনছি, মানে টাইম যদিবা পাই, খেলার মুড থাকবে না হয়ত। গেমের রুল না শুনেই কোনোমতে বেরিয়ে যাবে ইচ্ছে করে হেরে গিয়ে। মানে ইন্টারভিউ মাটি...
তিন ঘন্টা ফাতনায় চোখ দিয়ে বসে রইলাম, রাত প্রায় সাড়ে দশটা নাগাদ ডাক এল। বিরাট সাদা চেম্বারের এক প্রকান্ড দরজা ঠেলে ঢুকলাম...গোলাপি শার্ট পরা সি এ বি চিফের মুখ চোখ স্পষ্টতই ক্লান্ত। প্রথমে ফর্মালিটি হল, প্রোমোর জন্য আর ইডেনের ডুস এন্ড ডোন্ট বললেন, আর আমি আবিষ্কার করলাম রেকর্ডিং বাটন অন করতে ভুলে গেছি!!!!
হাত পা ঘামছে,কি করব বুঝতে না পেরে কিছুটা ওভারস্মার্ট হয়ে ববললাম, ভালো হয়েছে বলাটা, তবে আরেকটা টেক দেবে কি, মানে এক্সপ্রেশান গুলো ঠিক...
ভাবুন একবার, ইন্টারন্যাশানাল টিভিতে যে লোকটা বকবক করে, দুনিয়ার তাবড় প্রেসকে ফেস করে তাকে আমি কিনা বলছি...এক্সপ্রেশানের ফান্ডা,
অন্য কেউ হহলে নির্ঘাত ঘাড় ধরে বাইরে নির্বাসন করে দিত, কিন্তু ইনি পুরোদস্তুর ভদ্রলোক।বললেন " আমার তো ঠিকই মনে হল"
মরিয়া হয়ে বললাম " না মানে মনে হয় টেকনিকাল চাপ,রেকর্ডার অন করতে ভুলে গেছি, প্রায় দেড় পাতার স্ক্রিপ্ট, আবার পড়লেন দাদা। মিনিট পাঁচেকের ইন্টারভিউ এর পর।
যখন সিকিউরিটি বেরোবার জন্য ইশারা করছে,তখন বললাম,"ইয়ে, মানে একটা গেম, জাস্ট এক মিনিট"
ক্লান্ত হয়ে ছেড়ে দেবার বদলে, ভদ্রলোক পুরো নিয়মটা শুনলেন, বুঝলেন,শুনলেন এই গেমে এখন অব্দি আমি অপরাজেয়, তারপর এক মিনিটে ম্যাজিক দেখলাম, যেন মুহুর্তে ক্লান্তি উধাও, যেন জয়দ্রথ বধে অর্জুন গান্ডীব তুললেন পূর্নগ্রাসের পর। চোখের জ্বলজ্বলে ভাবটা মনে করালো সেই মুহুর্ত টাকে যখন স্টিভের অশ্বমেধের ঘোড়া কে থামিয়েছিলেন আর্যপুত্র।
আমি তখনো অতটা বুঝিনি,আরে সৌরভ তো ক্রিকেটের রাজা, কিন্তু হ্যা না জানিনা তো আমার নিকুম্বিলা যজ্ঞাগার,সেখানে অন্যেরা ট্যা ফো করতে পারে না, তাছাড়া এটা মাইন্ড গেম, সারাদিনের টায়ার্ড সি এ বি প্রধান শরশয্যায় গেলেন বলে...
এক মিনিট পর, ইতিহাস!!!!
হ্যাঁ না জানিনার তিন বছরের ইতিহাসে, একজন মাত্র জয়দ্ধজার টিশার্ট উড়িয়াছিলেন...মানে গোলাপি শার্ট টা না খুলেই,যাস্ট মুচকি হেসে, তুড়ি মেরে...
সেই আড্ডা'র শেষে,হেরোপার্টিটাকে নিজের সিংহাসনের হ্যান্ডেলে সযত্নে বসিয়ে রসিয়ে পোজ দিলেন...সব্বার দাদা...!
... Sourav Ganguly Official
শনিবার, ১১ মার্চ, ২০১৭
আবছায়ায়...
আমরা জানি আড়মোড়া রা ঘুমোয় কখন...
জাগলে তবে ট্যাক্সি সিটে আবার দেখো
আমরা জানি হচ্ছে না দের আসল মানে
স্বপ্নগুলো কাগজমুড়ে ব্যাগেই রেখো
ছুঁলেই যদি পাথর থেকে এইতো তুমি
খিমচে দিয়ে কিলগুলো আজ আমারই হোক
আংটিরা সব লুকিয়ে থাকে কোন অবেলায়
নেলকাটারের ব্যর্থ প্রেমিক আধখাওয়া নখ
সেকেন্ড মিনিট খুব ছুটেছে বিকেলবেলায়
আমরা তখন হারিয়েছিলাম বই দুপুরে
রঙের গুঁড়ো ভিলেন সাজুক নিত্যদিনই
প্রেমের নতুন এপিসোড হোক জলনূপুরে
আবার যদি কোথাও কোনও দুপুর আসে
বৃষ্টিরা সব ঝমঝমিয়ে অ-বেলাতে
গাড়ির কাঁচে চিবুক রেখে চাঁদের আলোয়
দেখব পরী পাশের সিটে মধ্যরাতে...
সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
ভাষার শব্দবান ...অন্য সময়/এই সময় (TOI) ২১শে ফেব্রুয়ারী ২০১৭
ভাষা দিবসে স্পেশাল একটা লেখা, পড়ার সুবিধার জন্য আরেকবার পোস্ট করলাম।
http://www.epaper.eisamay.com/Details.aspx?id=29822&boxid=16125584
সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
ইন্দ্রলুপ্ত
তোমার মাথায় লম্বা চুল / আমার ঐতিহাসিক ভুল
প্রেম করব তোমায় ইচ্ছে সুপ্ত
তবু অন অফ করি ওয়াই ফাই / প্রপোজ করতে ভেবলে যাই
আমার মাথা জোড়া ইন্দ্রলুপ্ত
কলেজ লাইফ থেকেই টাক / তোমার আবার লম্বা নাক
তোমার আবার রোমিও ভরা ফেসবুক
আমার পিক এ লাইক নাই / টাকটা নাকি যাচ্ছেতাই
তবুও তোমার কত্তা হইতে ইচ্ছুক
বক্ষে আমার নেই ছাতি / ছোট্ট ভুঁড়ি নোয়াপাতি
তুমি আবার এসি গাড়ি ফরেন ট্যুর
আমার কিন্তু মাইনে কম / মাসের শেষে আলুর দম
তোমার জন্য তবুও জমাই লাভের গুড়
ছাদনা তলায় যদি যাও / করলে ঝাড়ি যদি তাকাও
সুহাগ রাতে আমি সিওর ঘামবো
তুমি দুগগা আমি শের / অনুপম এর কিরন খের
তোমার লাভার আমি টেকো মোগ্যাম্বো
রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭
কুহেলী
চুপিসাড়ে হাওয়ায় ভাসে অশরীরী ডাক
আমরা তখন এক এক দিকে,তুই ওপারেই থাক
তবুও ডাকে পিছল সিঁড়ি, উপত্যকার পাড়
আমার চোখে কানামাছি...রুমাল,অন্ধকার...
অজানা
আমার অতল আমিই জানি, তুমিই চেনো নানা
শরীর আমি বেচবো,তুমি মন তো
কেনো না
মুখোশ আড়াল কানামাছি,পরদা কোথায় পাই
আজকে তুমি আড়াল জানো,মুখ দেখোনি তাই...
জ্বর
জিভে বিষ অসাড় হওয়া আজকে বাদ থাক
দুই ঠোঁটের জ্বরে আজ চুমু পুড়ে যাক...
দুপুরে
Pashbalishe Aarmora dag, Rag nalishe ari ...
Byasto uthon, Ekla siri, kishor belar bari ...
Sorir mele asto dupur, bikel gele raat ...
Smritir sorir aajo khnore obadhdho duihat ...
বিশ্বকর্মা পুজো
Today I'm missing asansol ...
Chelebelay dadur hat dhore truck stand e jetam,president er nati hobar subade hok ba sobbar kol e kol e ghorar subadei hok sobcheye boro laddu ta amar jonno boraddo thakto.Amader dokane gom bhangar machine er paser biswakarmar packet gulo asto sondhe belay.Totokhone shilpanchaler alor roshnai chokhe mekhe amader pujo parikroma compleate.Rail station ei 4te thakur hoy,boro ta rail er theme e.College e training er aomoy Burnpur ,kormokhetre probesh er por durgapur e balaji factory te ei din ta bhison special chilo.Pujo asche ei flavour er cheyeo "etai pujo" ei bhalolaga ta chilo.rastay jete jete du dhare ojosro biswakarma pujo ei chena chobita khunjchilam aaj salt lake er sunsan rastay ...sei bhalolaga tai ofc building er nicher pujotay thomke dar koralo ... obvesbosoto mobile camera ta berolo, chelebelar dadu, baba, kaka, ma ar miss kora ta golar kache dola pakachichilo ...
ম্যারেজ anniversary
Kaguje Biye : 14th Feb
SejeGuje Biye : 4th Dec
Dhoro Jedin Prothombar Tomar Upor Chitkar Korlam,Dhoro Jedin Prothombar Chutir Din e Aksathe Thaka Holo Na, Dhoro Jedin Tumi amar Jhari mara dekhle, dhoro Jedin Tumi Amar Onnoke Lekha Dustu Chat Porle,Dhoro Jedin Tomake Kotha Diyeo Pick Kora Holo Na Kaj Theke, Dhoro Jedin Moshari Na Tangiye Ghumiye Kada, Dhoro Jedin Tumi Amar Bairer Chumu Janle, Dhoro Jedin Bairer Lorai E Here Gelam, Dhoro Jedin Jontronay Neel Chilam, Dhoro Jedin Mone Holo Ei Income E Songsar Chalate Parbo Na, Dhoro Jedin Tomar Emotion Bujhlam Na, Dhoro Jedin Sombare Tomay Songsar Somudre Fele Kolkata Palalam, Dhoro Jedin Tomar Kotha Na Sune Sondhebela Snan Kore Jwor Holo, Dhoro Jedin Tomay fele Aeroplane Bidesh Ure Gelo... Sedin Mone Hoyechilo...Aaj Ses, Ar Valobasbe na...
But Sedino Seta Chilo...Ajo Ache Akirokom...Ami kintu Tomar Moto Kore Parbo Na...Infact Amar To Eta Mone Hoy...Na Na Mone Hoy Na, Ami Jaani...
Iswar O Tomake Hingse Kore, Unio Sevabe Kauke Bhalobaste Paren Na, jevabe Tumi Amake Bhalobaso ...
গিন্নি
আমার গিন্নি ওঝার কাছে ক্র্যাশ কোর্স করছে,ঝাঁটা মারার ...
রবিবার হলেই আমি অস্ট্রেলিয়া আর তিনি ঝাঁটা হাতে বিরাট কোহলি, আমাকে ঝাঁটা মেরে মেরে তিনি এইসান ভুত ভাগান যে আমার পঞ্চভূতে বিলীন হবার উপক্রম,আমার ওঠা কিংবা বসা,ডাইরিয়া কিংবা কষা,অন্যকে চুমু কিংবা ঝাঁপা,আমার ইয়েটি একরঙা নাকি ছাপা, সর্ববিষয়ে তার মতের জবরদখল,আমিও মেনে নিই,মিটিমিটি হেসে,খাঁকরে কেশে, কারন জানি যদ্দিন এই দখলটি আছে তদ্দিন প্রেমের ইন্টারেস্ট সহ ইনভেস্টমেন্ট আছে, নইলে গপ্প "ছাদনাতলা থেকে কাঁচকলা"... বেঁচে থাক ঝাঁটার আগল, আমি বরং পিঠটিকে ঝাঁটাপেটা সহনে সক্ষম কুলোসম বানাই...
ফিল্ম রিভিউ :: কাপুর & সনস
ফিল্ম রিভিউ :: কাপুর অ্যান্ড সন্স :: ইহা একটি ইমোশান মূলক,সম্পর্কধর্মী,ভুল বোঝাবুঝির ঝুলিতে বেড়াল বসে থাকার গল্প, যেখানে ঋষির পানু,রজতের জানু,সিদ্ধার্থের ভাগ্যে আর ফাওয়াদের যাক গে,ইত্যাদি প্রভৃতি আপনাকে হাসাবে,কাঁদাবে,রাগাবে,জাগাবে।ফিল্ম আপনাকে শেখাবে গিন্নির কাছে কত্তার ঢপের প্রয়োজনীয়তা(রজতের পরিনতি),বাপের সম্মান বাঁচাতে গাড়ি ধীরে চালানোর প্রয়োজনীয়তা,ভাসুরকে চুমু খেয়ে ম্যানেজ করার প্রয়োজনীয়তা,ছেঁড়া সম্পর্ক আর ছেঁড়া বরিস বেকার এই ফিল্মে আলিয়ার অভিনয় ও হাফ প্যান্টের মতই আকর্ষক,সূর্যের আলোর মত পরিবারের সুইটনেস ফেন্সে টুকরো হয়েও কিভাবে এক আলো হয়ে ছড়িয়ে যায় সেটা এই ফিল্ম শেখায়,শেখায় কাট আউটে নস্টালে জিয়া যায় না।ঋষি কাপুর শেখায় জাত অভিনয়,বার্ধক্য আর চুলকুনি একবার এলে আর যায় না, সবমিলিয়ে এই ফিল্ম ৫ এ ৪.৫।না দেখলে নিজেকে ভবিষ্যৎ এ খিস্তি দিতে হতে পারে এই যা...
কোলাকুলি
শুভ সত্যজিৎ গৃহিণী,
শুরুতেই বাড়ির গুরুজনদের জন্য ঢিপ করে e-প্রনাম।পছন্দ হল না? পাড়ার কাউকে বলে দিচ্ছি আমার হয়ে করে দেবে খন।ছোটদের খুন্তুমুনুসুন্তুসোনা বলে গাল টিপে দিলাম,টিটেনাস দিয়ে দেবেন,নখ বসে গেছে। এই যে ভাই,একই বয়স???ওই দূর থেকে কোলা,কুলি করে কাজ নেই,ডিও আন।বৌদি আপনি আমার সমবয়সী??? আহ,আরেকটু ঘন হয়ে আসুন,কোলাকুলি সেরে নিই। আরেকটু,আহা ঠিক করে হল না,আচ্ছা,কোলাকুলি টা বাড়ি এসে সেরে নেবো খন।-ইতি আর জে নীলাঞ্জন
পুনশ্চ : এই বৃষ্টি বাদলার বাজারে এইটুকু ক্রিয়েটিভিটিই হবে,জাস্ট ভাবছি এই মেসেজটা আবার আমার কাছেই ফিরে আসে কখন😂😂
পুজোর বাজার
Finally Amar Pujor Bajar Holo...
ছোটোবেলায় সময় ছিলো অনেক, রেস্ত ছিলো কম, তাই এধার ওধার থেকে জোগাড় করে পূজাবার্ষিকী গিলতাম এক নি:শ্বাসে। আসানসোল স্টেশানের ধারের বুকস্টলটা ছিল ফেভারিট, বই,মলাট,উলটেপালটে কমিক্স পড়ার সেরা ঠিকানা ছিল ওটা।পিসতুতো দাদা পূজাবার্ষিকী কিনে এনেছিল তো আধবেলায় প্রায় পুরো আনন্দমেলা টা পড়ে ফেলেছিলাম। এখন রেস্ত আছে, কিন্তু "সময় নেই" এর মিথ্যে বাহানা টাও আছে। তাই পূজাবার্ষিকী আছে অনেক, পড়া আর হয় কই। ফেসবুক আছে, হোয়াটস্যাপ আছে, দুষ্টু চ্যাট,চুমু,ডেটিং সর্বস্বর সময় আছে, শুধু পড়ার সময় নেই।
কাল হঠাত করেই শিয়ালদহ গেলাম। কেন ট্রেনের টিকিট কাটলাম কে জানে।টাইম জানা ছিল না,দেখলাম প্রায় ৪০মিনিট সময় আছে ট্রেন আসার। ওই সময় বুকস্টল গুলো আমায় খুঁজে নিল। হাঁটু মুড়ে বই দেখে কেনা,তারপর ট্রেনের উইন্ডো সিটের ধারে অনেক্ষন ডুবে ছিলাম, ডুবে ছিলাম বাড়ি ফিরে এসেও। ছেলেবেলার মত।
পুনশ্চ : কাল থেকে ইনবক্সে অজস্র পিং,দাদা তুমি কি কাল বারুইপুর লোকালে ছিলে??বই পড়ছিলে?? তাদেরকে জানাই, না, ওটা আমি না, ওটা ১৫ বছর আগেকার আমি...
হিম
দুষ্টু হব ভোরবেলাতে, একের সাথে দুই...
হিম এসেছে অনেক আগে,লেট করেছিস তুই...
এবার শুরু নষ্টামি আর ফন্দি ফিকির যত,
রাস্তা ছিল খোলা, তোর আদুল গায়ের মত...
হ্যাপি নিউ ইয়ার
অজস্র হ্যাপি নিউ ইয়ারের ম্যাসেজ, ক্যালেন্ডারে জানুয়ারি মাস, কোটপরা স্যান্টা দেখেও বিশ্বাস হচ্ছিল না...
গরমের ফর্মা দেখে মনে হচ্ছে এটা নিউ ইয়ার নয়...নববর্ষ।
পয়লা বোশেখ বা জানুয়ারি...নামে কি বা এসে যায়...
বহুরূপে সন্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ চিয়ার
যে তারিখে স্যালারি ঢোকে সেই দিনই হ্যাপি নিউ ইয়ার
নীলাঞ্জন
পারিবারিক দেওয়ালি
What a Diwali...ছোট্ট ট্যুর,প্রথমবার Rangoli try করলাম,আর বেশ কিছু আতশবাজি... ক্রমাগত কাজ পাগলামি family র বরাদ্দ সময় চুরি করে রোজ।এবারে পরিবারের সাথে এই মুহুর্তটা কাটানোর জন্য একটা স্টেজ,আর একটা টিভি শো ক্যানসেল করতে হয়েছিল...এখন হাতে লেগে থাকা বাজির গন্ধ আর আবিরের রঙ ধুতে ধুতে মনে হচ্ছে,ভাগ্যিস শো গুলো ক্যানসেল করেছিলাম...
ঢাক পেটালাম
ইয়ে, মানে বলছি কি, আমি হাসির কথা বলি,আরে ডেভিড হাসি মাইক হাসি কেন হবে?এ হাসি সে হাসিনা।আহ, আবার বাংলাদেশের হাসিনা ভেবে বসলেন যে। হাসি মানে লাফ। কি বলছেন?পায়ে বাত নিয়ে লাফাবেন? ধুস, এর চেয়ে বরং আমাকে ডাকুন,ধাক্কা দিয়ে স্টেজে পাঠান (ইরফান নয়), তখন বোঝাবো কোন হাসির কথা বলছিলাম। মাইরি বলছি, হাসাবোই, না হাসলে নিজে হেসে আসবো। আজকাল অনেকেই আমাকে ডাকছেন, আমিও তাই একা একাই যাই,লোক হাসাতে, ওই স্ট্যান্ড আপ কমেডি না কি একটা বলে ওইটেই।
আমি পিছনের দিকে তাকাই না, আপনিও সামনের দিকে দেখুন...আরে, সামনের দিকে অনেকেই আছে...আমার ওয়েট করছে, আমি আসি,আপনি বরং আমায় ইনবক্স করে জানাবেন কবে আসবো...
সুদীপ্ত বাবুর ডায়েরী থেকে
সুদীপ্ত বাবুর ডায়েরি থেকে ;)
শুধু কটা নোট,ছিলো মোর মোট, বাকি সব নিলো ডেলো
দাদাজীর প্ল্যান, দুই নোট ব্যান, এইবারে হল কেলো
বল্লুম দাদা, নারদা সারদা,লক আপেই ভাত খাই
ভোটের সময় তোমাকে দেখিনি,কেস দিচ্ছো কি তাই?
দাদা হেসে কহে, বুঝলে বাপু হে,সহজ স্ট্র্যাটেজী লই,
জনতা লাইনে, জানতে চায়নে, ভালো দিন এলো কই,
স্যাডলি হেসে, খাঁকরিয়ে কেশে, বললুম জিও কাকা,
জনতা ভুগিয়ে, তুমি ট্যুরে যাও, আমি কেস খাই একা...
নীলাঞ্জন...
চুমুকে
দরজা খুলে চমক তো কি?আমরা তো শ্লীল থাকছি না
উলটে তালু ঠোঁট ঘষেছি, লিপস্টিক দাগ রাখছি না
মুহুর্তরা অতর্কিতে
ফাঁদ পেতেছি হালকা শীতে
উষ্ণতা-রা আছে, কিন্তু ভালোবাসা মাখছি না
নখের গুলো আছে,তবু লিপস্টিক দাগ রাখছি না...
১তারিখ
আমার চেনা না দিলে আজ, চিনতে আমায় কে পারে
অচেনা দিন, নতুন বছর... হাত ধরলে কে ছাড়ে
মাসের হিসেব, সেভিং কাটল...
অ্যাপসে গাড়ি কিংবা শাটল...
বেহিসাবি চুমু গুলোর হিসেব রাখুক ড্রাইভারে...
প্রতিবন্ধী
ঝুলে যাওয়া চামড়ায় খোলা কলকবজাতে...
পুড়ে যায় দোষ ত্রুটি অস্থিতে ও মজ্জাতে
সারারাত শোরগোল...
দুধ গোলা, দোলদোল
শিশু কোলে যেন শশী আ গলে লগ যা তে...
মুহুর্ত
লেখা তো ছিল না কলেজে কিচেনে জোটে বা নোটে কিংবা চোথায়
কিছুটা বাকি, কিভাবে ফাঁকি, কতটা জল কে মেশালো কোথায়
রঙ বদলায়, দাদু কি দাদা
আকাশে মেঘেরা পাকলেই সাদা
চুল্লিরা জানে, ছাইয়ের মানে, সময় পেরোয় খরস্রোতায়
মকর সংক্রান্তি
ছেলেবেলা জানে এমন সকালে ধোঁয়া ওঠা কমপ্ল্যান টি চাই,
তিলে তিলে জমা পাপ ডিলিটে পরমার্থিক শান্তি চাই,
রুচি রা নেমেছে, পারদ নামেনি...
গলা বুক জলে ক্ষিদ্দা ও কোনি...
মকরেরা বোঝে পেটে খেয়ে পরে, পিঠে নেওয়া সংক্রান্তি চাই...
লাম্পট্য
দাড়ি কমার মাত্রা লাগে, যতি পেলেই সতী...
শব্দরা সব থমকে আছে ধারাপাতের অংকে...
কমা-য় যদি কমলে তবে দাড়ি-পাল্লায় ক্ষতি...
চরিত্রবান গল্পরা নেই খাটে আর পালঙ্কে...






