হাবিজাবি কিংবা অগোছালো,আপাতত প্রোফাইলের মালিক চাপে আছে বলে বিস্তারিত দিতে অপারগ।তবে ইন্সটলমেন্টে কিছু কিছু করে দেওয়া হবে, কারন লেখার সাবসিডি নেওয়া আছে...
শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
শন কোনারি
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
ফেসবুক সে কালেও ছিলো
দশবিতানিয়া
সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
ফর্ম্যালিটি আর বিজয়া
সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
পুজো বন্ধ
রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
গালিব অনুবাদ ০২
কল্পনারা ফের গিয়েছে, সেই তোমারই পথে
হারানো হৃদয় হয়তো এসেছে, ভিড় করে ভাবনাতে
গালিবের লেখা~
Phir Tere Kooche ko Jata Hay Khyaal
Dil E Gumgashta Magar Yaad aaya
গালিব শায়েরী
Probably,this is a line written by galib...
Zindagi Yun Bhi Guzar Hi Jati
Kyun Tera RahGuzar Yaad Aya
আমি অনুবাদের চেষ্টা করলাম...
শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
প্রদীপ ঘোষ স্মরনে
বুধবার, ৭ অক্টোবর, ২০২০
দুর্গাপুজোর নিয়ম
যথারীতি বাঙালী দু ভাগ, পুজো হবে নাকি বন্ধ হবে...
স্বামী স্ত্রীর বন্ধুত্ত্ব
সাপ ব্যাঙের সাথে লিপকিস করতে পারে,মোদী মমতাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, বাঘে আর গরুতে এক টেবিলে বসে কোল্ড ড্রিংসের অর্ডার দিতে পারে, কিন্তু স্বামী স্ত্রী এর বন্ধুত্ব হতে পারে না।
নিজেকে দিয়েই শুরু করি, বিয়ের পর ভেবেছিলাম কনজিউমার ফোরামে যাবো। বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতি র কিছুই তো পাওয়া গেলো না। যেমন ধরুন, গিন্নি বলেছিলো, আমরা সারা জীবন একে অপরকে ভালোবাসবো, তোমার জন্য সবকিছু ছেড়ে দেবো। সবকিছু বাদ দিন, সকালে বাথরুম ছাড়ে না।ধরুন সকালে দুজনের একসাথে ঘুম ভাঙল, দুজনে এমন করে বাথরুম এর দিকে দৌড়ে যাই, যেন ওটা বিছানা টু বাথরুম নয়, ওলিম্পিকে ১০০মিটার রেস। সুতরাং ঐ তোমার জন্য সব ছাড়তে পারি, এটা হোয়াটস্যাপ ফরোয়ার্ড এর মত। কতটা যে সত্যি সেটা নিয়ে সন্দেহ সবসময় থাকে। অন্য বাথরুমেও যেতেই পারি, কিন্তু সেখানেও চলছে,মা আর বাবার মধ্যে বাথরুম দখলের যুদ্ধ। একটা হ্যান্ডেল ভাঙা মগ, শ্যাওলা ধরা মেঝে,ছিটকিনি খারাপ কোনের বাথরুমের এমন ডিমান্ড,যেন ওটা বাথরুম নয়, করোনার টিকা,সব্বার লাগবে,সব্বার আগে লাগবে। সম্পর্কে আগুন লাগার জন্য পরকীয়া বিপজ্জনক,কিন্তু সকালে বাথরুম আটকে রাখা,বিপজ্জনকতর।
বিছানায় যদ্দিন ভেজা তোয়ালে আর ড্রেসিং টেবলের আয়নাজুড়ে টিপ আছে,স্বামী স্ত্রীর বন্ধুত্ত্ব সম্ভব নয়। চিরুনিতে চুল থাকার কথা ৪৫বছর ধরে বলে বলেও সুরাহা করতে পারেন নি দাদু,৮৫ বছর বয়সে ডিভোর্স এর থ্রেট দিয়েছিলেন ঠাকুমা। বিয়ের পর একে অপরকে যত পরিমান থ্রেট দেন কত্তা গিন্নি,তাতে আমার স্থির বিশ্বাস জন্মেছে অগ্নীসাক্ষী করে নয় দাউদ ইব্রাহিম কে সাক্ষী করেই আসলে বিয়ে হয়। "বাপের বাড়ি চলে যাবো" এই থ্রেটে,ভয়ে কত কত্তার চুল পড়ে গিয়ে বগলে টাক পড়লো,তার হিসেব আর্ণিকা ট্রায়োফার রাখেনি।
কেউ কেউ বিয়ের আগে বলে "ওদের মতো আমাদের হবে না জানু,আমরা দুজনে বিয়ের পর অন্যদের মত ঝগড়া করবো না"...এবং বাস্তবিকই তারা অন্যদের মতো ঝগড়া করে না,অন্যদের থেকে বেশি করে...কেউ কেউ আবার কথা বলে সমাধানে বিশ্বাসী।কিন্তু কখন আলোচনা ঝগড়া হয়ে যায় ধরতে পারবেন না। কাশ্মীর সমস্যা, ব্যাটিং করার সময় সচীনের অ্যাবডোমেন গার্ডের সমস্যা, আর ফুটবল ওয়ার্ল্ডকাপ এর সময় টিভিতে সিরিয়াল না ফুটবল...এ সমস্যার সমাধান কখনো হয়েছে না হবে!!! কত্তাদের মোবাইলে লক কেন,আর গিন্নিদের লক থাকেনা কেন,এ তর্কের সমাধান, রাত্রে ঘুমোতে গেলে কে আসলে নাক ডাকে তার সমাধান,মশারি কে টাঙাবে আর কে তুলবে তার সমাধান তুম ক্যায়া জানো রমেশ বাবু...স্বামী স্ত্রী চিরকাল একই বৃন্তে দুটি কুসুম,ভারত পাকিস্তান
সুতরাং স্বামী স্ত্রীর বন্ধুত্ত্ব চাইলে পেহলে উস আদমি কা সাইন লেকে আও যো গব্বর আর ঠাকুরকা দোস্তি করায়া,উস আদমি কা সাইন লেকে আও যিসনে কঙ্গনা ঋত্ত্বিক কা দোস্তি করায়া,উস আদমি কা সাইন লে কে আও যিসনে ট্রাম্প আউর কিম জং উন কা দোস্তি করায়া,ফির ভাই,তুম যিস স্বামী স্ত্রীকা দোস্তি করাতে কহেগা,হামি উসকো বন্ধুত্ত্ব করায়গা...