বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

ভাষার শব্দবান ...অন্য সময়/এই সময় (TOI) ২১শে ফেব্রুয়ারী ২০১৭



































ভাষা দিবসে স্পেশাল একটা লেখা, পড়ার সুবিধার জন্য আরেকবার পোস্ট করলাম।

কে করিবে ভাষাকে  ক্লীন, কহে প্রাচীন লিপি
‘বাংলা গুরু কালচারে আর বোতলে উইথ ছিপি
কিন্তু বস, পিওর ফিওর ওসব ফুলটু জালী’
মেসেজ বলে ‘থাকবে টিকে গুরুচণ্ডালী ‘

ছেলেবেলায় বাংলা খাতায় গুরুচন্ডালী, বা বাজারচলতি সেমি শস্তা শব্দ ব্যবহার করলে স্যাররা এমনভাবে তাকাতেন যেন স্টুডেন্টটি জ্যোতি বসু এবং খাতাটি ঐতিহাসিক ভুল।তখন মার্কেটে শিট” সদ্য এন্ট্রি নিয়েছে। বাংলা মিডিয়ামের বন্ধুরা কথায় কথায় ওহ শিট বলে অ্যাইসা রেলা নিচ্ছে যেন তারা নেহাত এদ্দিন চেষ্টা করেনি বলেই ম্যাকবেথটা লিখে উঠতে পারে নি।  ক্লাসে একবার ওহ শিট বলে ফেলেছিলাম বলে কেমিস্ট্রির ম্যাম হঠাত করে ট্রাম্প মোডে গিয়ে আমার ক্লাসের ভিসা পার্মানেন্টলি বাতিল করে দিচ্ছিলেন (বাংলা দিদিমনি হলে হয় যাবজ্জীবন বা নাটা মল্লিককে ফেস করতে হত)। মোদ্দা কথা হল সেই সময় শব্দ চয়ন নিয়ে আম পাবলিক সেনসিটিভ ছিলেন। সনাতন, কোটেশানধর্মী অ্যাংকার অগ্রগন্য, শব্দে অসবর্ন এলে খেপ বাতিল হইবে টাইপ একটা অলিখিত নোটিস সর্বদা ঝুলতো, এমন সময় দুরকম রকের ভাষা আপন করে নিল =, রূপম রকে আনলেন নতুন যুগ, আর এস এম এসে রকের আড্ডার ভাষায় কথা বলা হয়ে উঠল বন্ধুদের হু-জুগ।
সেই সময়ে জানলাম, ভালোকে ব্যাপক না বললে তার ভালত্ব টা ঠিকভাবে  ঠিকরে বেরোয় না।কলেজ এর একটা স্টেজ প্রোগ্রামে একবার গানের আগে ইমোশানাল একটা ভূমিকা দিয়ে নাবার সময় আশেপাশের কমেন্টে বুঝলাম আমি সেন্টিটা নাকি ব্যাপক দিই।টোটাল রাপচিক। কিন্তু বিলা হবে যদি শুধু এটাই করি। দিব্যচক্ষু এমনভাবে খুলল যেন তৃনমূলের কপাল, পরের ঘন্টায় হুলিয়ে...ইয়ে মানে, অনেক অনেক বেশি করে, রকে বসে কথ্য হয়ে যাওয়া টার্ম গুলোকে ব্যবহার করতেই বুঝলাম কেস জমে দই।
মা কিন্তু দই এর ফোঁটা মাথায় দিতে দিতে শিখিয়েছিল, খারাপ কথারা অ্যাট্রাকটিভ,কারন মানুষ খারাপ বা বিকৃত শব্দের দিকে দ্রুত অ্যাটেনশান দেয়,ভালো গুলো কঠিন, কারন ওদের জন্য যোগ্য হতে হয়। যেমন অফিসে প্রথম বার চুষে টিয়া শব্দটা শুনে এতটা চমতকৃত হয়েছিলাম যেন পূর্বরাগ শোনানো হয়েছে। মুশকিল হল ঘুমিয়ে আছে কনজিউমার পাবলিসিটির অন্তরে। পাবলিসিটি আসে অ্যাটেনশানে, বিংশ শতকের বাজার বোঝালো ভাষার ঘ্যাম নিয়ে বসে থাকলে, ছিপ নিয়ে যাবে কোলা ব্যাঙে ,রেটিং নিয়ে যাবে রিয়েলিটি। তাই তেড়ে ফাটাফাটি ই ই না বললে টি আর পি ভেসে যাবে অলকানন্দার জলে।অতঃপর প্রেজেন্টারের বর্নাশ্রম তৈরী হল। আর এ প্রজন্মের বাঙালী ভাবলেন গালিগালাজের উপর বই বের করার কথা।
প্রেজেন্টারদের বর্নাশ্রমে ব্রাম্ভন তারা যারা মূলত শেক্ষপীর আর রবিবাবুর মধ্যেই থাকেন, লোকাল টার্মে কথা বললে তাদের পেস্টিজে গ্যামাকসিন হয়।

ক্ষত্রিয় – এনারা পিওর ভাষার জন্য লড়ছেন, ডিসিসান নিতে পারেন নি ভালো শব্দের সেফ জোন টা তে থাকবেন নাকি লেবড়ে ল করে রকের ভাষার টিউশান নেবেন
বৈশ্য – এনারা জানেন কথা হতে হবে একঘর। যাস্ট মারবে এখানে মালিয়া পড়বে লন্ডনে।তবে এনারা আবার খিস্তিটা তেমন দিতে পারেন না। তবে চলিতে বিশ্বাস আর ফান্ডা আছে, বঙ্কিমি লেখার সাবেকী স্টাইল বিদ্যাসাগর চলিত করলে দোষ নেই আর আমরা কথায় একটু আনলেই লেবড়িচুশ? এদের স্টেজ শো তে ডিমান্ড ভালোই তবে আরো ভালো করতে হবে।
শূদ্র – এনারা জানেন শো এর সাথে চুদুরবুদুর চলে না। কঠিন কথা বলে পাবলিক কে ঘেঁটে ঘ করে দিয়ে লাভ কি?তার চেয়ে না হেজিয়ে ঝাক্কাস কিছু দিতে হবে শুরুতেই। নইলে অর্গানাইজার বার বার চমকাতে আসবে। এরা খিস্তিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে কথা বলতে পারেন এভাবে মাঝে মাঝে আপনার নিজেরই সন্দেহ হবে,এদ্দিন যাকে খিস্তি বলে জানতেন,সে কি আসলে ছদ্মবেশী ভবতী ভিক্ষাং দেহী?
রেডিওর সিনিয়ার প্রেজেন্টার দের কাছে গল্প শুনেছি অন এয়ারে আনপার্লামেন্টারি শব্দ ব্যবহারের ব্যাপারে তারা কিরকম সতর্ক থাকতেন। দম মারো দম বা এক টানেতে যেমন তেমন এর মতো জনপ্রিয় গান চালানোর ক্ষেত্রেও নাকি নিষেধাজ্ঞা ছিলো। ঝামেলা হল এখন কোনটা খারাপ শব্দ, সেটা আদৌ খারাপ কিনা, নাকি এটাই ভবিষ্যৎ এটা নিয়ে দীর্ঘ তর্ক চলবে। টি টোয়েন্টি যেমন ব্যাকরণ বহির্ভূত শট কে স্কোরিং শট হলে অবশ্যপাঠ্য করছে সেরকম ভবিষতেও এই সমস্ত শব্দগুলো শেখার আলাদা বই বা মানেবই করবে। ফারসী, আরবী শব্দ যদি একটু যায়গা পায় বাংলা ভাষার মন্দিরে, তাহলে এই সমস্ত উদ্ভুত শব্দই বা কি দোষ করল।আরে বাবা চরিত্রহীনতা,ছোঁকছোঁক কে যদি প্রথম দিন থেকেই লুললুড়ি বলা হত তাহলে এমন বিলা হত কি? ভেবে নেওয়া বেটার যে এই শব্দ গুলো সুতপুত্র কর্ন,ওরিজিন একই, যাস্ট সময়ের কুম্ভমেলায় হারিয়ে গেছিল। উত্তম কুমার তার বাংলা উচ্চারনের জন্য আর শব্দ ভান্ডারের জন্য সংস্কৃত শ্লোক,বাংলা বই পড়তেন। দেব এর জেনারেশানের ওই টাইম কোথায়, সমস্যা হলে ডাবিং আছে, তাই গীতা পড়া ছেড়ে খোকাবাবুরা জিমে যান।সুখ এফ বি তে, স্বস্তি উইকি তে। তাই যা শব্দ তয়ের হচ্ছে তা স্রোতে মিশবেই। গংগা কে ময়েলী বললে ময়েলী, মেনে নিলেই মন্দাকিনী। শুধু  যদি টাইম মেশিনে করে আসেন দেবদুলাল বন্ধোপাধ্যায় কিংবা  বিরেন্দ্রকৃষ্ণ ভদ্র এ যুগে তাহলে তাদের স্ক্রীপ্টটা একটু কারেক্ট করে দিতে হবে এই যা।
ভবিষ্যতে এলে দেবদুলাল বন্দ্যোপাধ্যারের স্ক্রীপ্ট : এই মুহুর্তের বিশেষ বিশেষ খবর, ডিমনিটাইজেশান নিয়ে গোটা দেশের বাওয়ালের মাঝে প্রধানমন্ত্রী  সেন্টি হয়ে ভাষন দেন। বিরোধীরা যতই হ্যাজাক, তার মটকা গরম করতে পারবে না তারা, এটা জানিয়ে দেন পি এম।
বিরেন্দ্রকৃষ্ণ ভদ্রর স্ক্রীপ্ট : আশ্বীনের শারদপ্রাতে আলোগুলোর হেবি ঘ্যাম/ বহিরাকাশে চুলকে গেছে মেঘেদের লম্বা জ্যাম
রিপ ভ্যান উইনকেলের ঘুম ভেঙে কোনো প্রাচীন লেজেন্ড এ যুগে এলে, যাতে বাংলা বুঝতে অসুবিধে না হয়, তার জন্যে একটা বাংলা টু বাংলা ট্রানস্লেশান করে রাখলাম :
বিলা – সমস্যা
ঝাক্কাস – দুর্দান্ত
ছিঁড়ছি – সময় নষ্ট করছি,বেকার বসে আছি
ফুলটু – পুরোপুরি
হুড়কো- সমস্যা
ঝিনকু-সুন্দরী,মিষ্টি
টাল – অপ্রকিতস্থ
একঘর – দুর্দান্ত
ব্যাপক – প্রচন্ড/ খুব/ দুর্দান্ত
ঘেঁটে ঘ – গুলিয়ে যাওয়া
তারকাটা – পাগল, অদ্ভুত
চুষে টিয়া – ক্লান্ত

http://www.epaper.eisamay.com/Details.aspx?id=29822&boxid=16125584

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

ইন্দ্রলুপ্ত

তোমার মাথায় লম্বা চুল / আমার ঐতিহাসিক ভুল
প্রেম করব তোমায় ইচ্ছে সুপ্ত

তবু অন অফ করি ওয়াই ফাই / প্রপোজ করতে ভেবলে যাই
আমার মাথা জোড়া ইন্দ্রলুপ্ত

কলেজ লাইফ থেকেই টাক / তোমার আবার লম্বা নাক
তোমার আবার রোমিও ভরা ফেসবুক

আমার পিক এ লাইক নাই / টাকটা নাকি যাচ্ছেতাই
তবুও তোমার কত্তা হইতে ইচ্ছুক

বক্ষে আমার নেই ছাতি / ছোট্ট ভুঁড়ি নোয়াপাতি
তুমি আবার এসি গাড়ি ফরেন ট্যুর

আমার কিন্তু মাইনে কম / মাসের শেষে আলুর দম
তোমার জন্য তবুও জমাই লাভের গুড়

ছাদনা তলায় যদি যাও / করলে ঝাড়ি যদি তাকাও
সুহাগ রাতে আমি সিওর ঘামবো

তুমি দুগগা আমি শের / অনুপম এর কিরন খের
তোমার লাভার আমি টেকো মোগ্যাম্বো

রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭

কুহেলী

চুপিসাড়ে হাওয়ায় ভাসে অশরীরী ডাক
আমরা তখন এক এক দিকে,তুই ওপারেই থাক
তবুও ডাকে পিছল সিঁড়ি, উপত্যকার পাড়
আমার চোখে কানামাছি...রুমাল,অন্ধকার...

অজানা

আমার অতল আমিই জানি, তুমিই চেনো নানা
শরীর আমি বেচবো,তুমি মন তো
কেনো না
মুখোশ আড়াল কানামাছি,পরদা কোথায় পাই
আজকে তুমি আড়াল জানো,মুখ দেখোনি তাই...

জ্বর

জিভে বিষ অসাড় হওয়া আজকে বাদ থাক
দুই ঠোঁটের জ্বরে আজ চুমু পুড়ে যাক...

দুপুরে

Pashbalishe Aarmora dag, Rag nalishe ari  ...
Byasto uthon, Ekla siri, kishor belar bari  ...
Sorir mele asto dupur, bikel gele raat  ...
Smritir sorir aajo khnore obadhdho duihat  ...

বিশ্বকর্মা পুজো

Today I'm missing asansol ...
Chelebelay dadur hat dhore truck stand e jetam,president er nati hobar subade hok ba sobbar kol e kol e ghorar subadei hok sobcheye boro laddu ta amar jonno boraddo thakto.Amader dokane gom bhangar machine er paser biswakarmar packet gulo asto sondhe belay.Totokhone shilpanchaler alor roshnai chokhe mekhe amader pujo parikroma compleate.Rail station ei 4te thakur hoy,boro ta rail er theme e.College e training er aomoy Burnpur ,kormokhetre probesh er por durgapur e balaji factory te ei din ta bhison special chilo.Pujo asche ei flavour er cheyeo "etai pujo" ei bhalolaga ta chilo.rastay jete jete du dhare ojosro biswakarma pujo ei chena chobita khunjchilam aaj salt lake er sunsan rastay ...sei bhalolaga tai ofc building er nicher pujotay thomke dar koralo ... obvesbosoto mobile camera ta berolo, chelebelar dadu, baba, kaka, ma ar miss kora ta golar kache dola pakachichilo ...

ম্যারেজ anniversary

Kaguje Biye : 14th Feb
SejeGuje Biye : 4th Dec

Dhoro Jedin Prothombar Tomar Upor Chitkar Korlam,Dhoro Jedin Prothombar Chutir Din e Aksathe Thaka Holo Na, Dhoro Jedin Tumi amar Jhari mara dekhle, dhoro Jedin Tumi Amar Onnoke Lekha Dustu Chat Porle,Dhoro Jedin Tomake Kotha Diyeo Pick Kora Holo Na Kaj Theke, Dhoro Jedin Moshari Na Tangiye Ghumiye Kada, Dhoro Jedin Tumi Amar Bairer Chumu Janle, Dhoro Jedin Bairer Lorai E Here Gelam, Dhoro Jedin Jontronay Neel Chilam, Dhoro Jedin Mone Holo Ei Income E Songsar Chalate Parbo Na, Dhoro Jedin Tomar Emotion Bujhlam Na, Dhoro Jedin Sombare Tomay Songsar Somudre Fele Kolkata Palalam, Dhoro Jedin Tomar Kotha Na Sune Sondhebela Snan Kore Jwor Holo, Dhoro Jedin Tomay fele Aeroplane Bidesh Ure Gelo... Sedin Mone Hoyechilo...Aaj Ses, Ar Valobasbe na...
But Sedino Seta Chilo...Ajo Ache Akirokom...Ami kintu Tomar Moto Kore Parbo Na...Infact Amar To Eta Mone Hoy...Na Na Mone Hoy Na, Ami Jaani...
Iswar O Tomake Hingse Kore, Unio Sevabe Kauke Bhalobaste Paren Na, jevabe Tumi Amake Bhalobaso ...

গিন্নি

আমার গিন্নি ওঝার কাছে ক্র্যাশ কোর্স করছে,ঝাঁটা মারার ...
রবিবার হলেই আমি অস্ট্রেলিয়া আর তিনি ঝাঁটা হাতে বিরাট কোহলি, আমাকে ঝাঁটা মেরে মেরে তিনি এইসান ভুত ভাগান যে আমার পঞ্চভূতে বিলীন হবার উপক্রম,আমার ওঠা কিংবা বসা,ডাইরিয়া কিংবা কষা,অন্যকে চুমু কিংবা ঝাঁপা,আমার ইয়েটি একরঙা নাকি ছাপা, সর্ববিষয়ে তার মতের জবরদখল,আমিও মেনে নিই,মিটিমিটি হেসে,খাঁকরে কেশে, কারন জানি যদ্দিন এই দখলটি আছে তদ্দিন প্রেমের ইন্টারেস্ট সহ ইনভেস্টমেন্ট আছে, নইলে গপ্প "ছাদনাতলা থেকে কাঁচকলা"... বেঁচে থাক ঝাঁটার আগল, আমি বরং পিঠটিকে ঝাঁটাপেটা সহনে সক্ষম কুলোসম বানাই...

ফিল্ম রিভিউ :: কাপুর & সনস

ফিল্ম রিভিউ :: কাপুর অ্যান্ড সন্স :: ইহা একটি ইমোশান মূলক,সম্পর্কধর্মী,ভুল বোঝাবুঝির ঝুলিতে বেড়াল বসে থাকার গল্প, যেখানে ঋষির পানু,রজতের জানু,সিদ্ধার্থের ভাগ্যে আর ফাওয়াদের যাক গে,ইত্যাদি প্রভৃতি আপনাকে হাসাবে,কাঁদাবে,রাগাবে,জাগাবে।ফিল্ম আপনাকে শেখাবে গিন্নির কাছে কত্তার ঢপের প্রয়োজনীয়তা(রজতের পরিনতি),বাপের সম্মান বাঁচাতে গাড়ি ধীরে চালানোর প্রয়োজনীয়তা,ভাসুরকে চুমু খেয়ে ম্যানেজ করার প্রয়োজনীয়তা,ছেঁড়া সম্পর্ক আর ছেঁড়া বরিস বেকার এই ফিল্মে আলিয়ার অভিনয় ও হাফ প্যান্টের মতই আকর্ষক,সূর্যের আলোর মত পরিবারের সুইটনেস ফেন্সে টুকরো হয়েও কিভাবে এক আলো হয়ে ছড়িয়ে যায় সেটা এই ফিল্ম শেখায়,শেখায় কাট আউটে নস্টালে জিয়া যায় না।ঋষি কাপুর শেখায় জাত অভিনয়,বার্ধক্য আর চুলকুনি একবার এলে আর যায় না, সবমিলিয়ে এই ফিল্ম ৫ এ ৪.৫।না দেখলে নিজেকে ভবিষ্যৎ এ খিস্তি দিতে হতে পারে এই যা...

কোলাকুলি

শুভ সত্যজিৎ গৃহিণী,

শুরুতেই বাড়ির গুরুজনদের জন্য ঢিপ করে e-প্রনাম।পছন্দ হল না? পাড়ার কাউকে বলে দিচ্ছি আমার হয়ে করে দেবে খন।ছোটদের খুন্তুমুনুসুন্তুসোনা বলে গাল টিপে দিলাম,টিটেনাস দিয়ে দেবেন,নখ বসে গেছে। এই যে ভাই,একই বয়স???ওই দূর থেকে কোলা,কুলি করে কাজ নেই,ডিও আন।বৌদি আপনি আমার সমবয়সী??? আহ,আরেকটু ঘন হয়ে আসুন,কোলাকুলি সেরে নিই। আরেকটু,আহা ঠিক করে হল না,আচ্ছা,কোলাকুলি টা বাড়ি এসে সেরে নেবো খন।-ইতি আর জে নীলাঞ্জন

পুনশ্চ : এই বৃষ্টি বাদলার বাজারে এইটুকু ক্রিয়েটিভিটিই হবে,জাস্ট ভাবছি এই মেসেজটা আবার আমার কাছেই ফিরে আসে কখন😂😂

পুজোর বাজার

Finally Amar Pujor Bajar Holo...

ছোটোবেলায় সময় ছিলো অনেক, রেস্ত ছিলো কম, তাই এধার ওধার থেকে জোগাড় করে পূজাবার্ষিকী গিলতাম এক নি:শ্বাসে। আসানসোল স্টেশানের ধারের বুকস্টলটা ছিল ফেভারিট, বই,মলাট,উলটেপালটে কমিক্স পড়ার সেরা ঠিকানা ছিল ওটা।পিসতুতো দাদা পূজাবার্ষিকী কিনে এনেছিল তো আধবেলায় প্রায় পুরো আনন্দমেলা টা পড়ে ফেলেছিলাম। এখন রেস্ত আছে, কিন্তু "সময় নেই" এর মিথ্যে বাহানা টাও আছে। তাই পূজাবার্ষিকী আছে অনেক, পড়া আর হয় কই। ফেসবুক আছে, হোয়াটস্যাপ আছে, দুষ্টু চ্যাট,চুমু,ডেটিং সর্বস্বর সময় আছে, শুধু পড়ার সময় নেই।
কাল হঠাত করেই শিয়ালদহ গেলাম। কেন ট্রেনের টিকিট কাটলাম কে জানে।টাইম জানা ছিল না,দেখলাম প্রায় ৪০মিনিট সময় আছে ট্রেন আসার। ওই সময় বুকস্টল গুলো আমায় খুঁজে নিল। হাঁটু মুড়ে বই দেখে কেনা,তারপর ট্রেনের উইন্ডো সিটের ধারে অনেক্ষন ডুবে ছিলাম, ডুবে ছিলাম বাড়ি ফিরে এসেও। ছেলেবেলার মত।

পুনশ্চ : কাল থেকে ইনবক্সে অজস্র পিং,দাদা তুমি কি কাল বারুইপুর লোকালে ছিলে??বই পড়ছিলে?? তাদেরকে জানাই, না,  ওটা আমি না, ওটা ১৫ বছর আগেকার আমি...

হিম

দুষ্টু হব ভোরবেলাতে, একের সাথে দুই...
হিম এসেছে অনেক আগে,লেট করেছিস তুই...
এবার শুরু নষ্টামি আর ফন্দি ফিকির যত,
রাস্তা ছিল খোলা, তোর আদুল গায়ের মত...

হ্যাপি নিউ ইয়ার

অজস্র হ্যাপি নিউ ইয়ারের ম্যাসেজ, ক্যালেন্ডারে জানুয়ারি মাস, কোটপরা স্যান্টা দেখেও বিশ্বাস হচ্ছিল  না...

গরমের ফর্মা দেখে মনে হচ্ছে এটা নিউ ইয়ার নয়...নববর্ষ।

পয়লা বোশেখ বা জানুয়ারি...নামে কি বা এসে যায়...

বহুরূপে সন্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ চিয়ার
যে তারিখে স্যালারি ঢোকে সেই দিনই হ্যাপি নিউ ইয়ার

নীলাঞ্জন

পারিবারিক দেওয়ালি

What a Diwali...ছোট্ট ট্যুর,প্রথমবার Rangoli try করলাম,আর বেশ কিছু আতশবাজি... ক্রমাগত কাজ পাগলামি family র বরাদ্দ সময় চুরি করে রোজ।এবারে পরিবারের সাথে এই মুহুর্তটা কাটানোর জন্য একটা স্টেজ,আর একটা টিভি শো ক্যানসেল করতে হয়েছিল...এখন হাতে লেগে থাকা বাজির গন্ধ আর আবিরের রঙ ধুতে ধুতে মনে হচ্ছে,ভাগ্যিস শো গুলো ক্যানসেল করেছিলাম...

ঢাক পেটালাম

ইয়ে,  মানে বলছি কি, আমি হাসির কথা বলি,আরে ডেভিড হাসি মাইক হাসি কেন হবে?এ হাসি সে হাসিনা।আহ, আবার বাংলাদেশের হাসিনা ভেবে বসলেন যে। হাসি মানে লাফ। কি বলছেন?পায়ে বাত নিয়ে লাফাবেন? ধুস, এর চেয়ে বরং আমাকে ডাকুন,ধাক্কা দিয়ে স্টেজে পাঠান (ইরফান নয়),  তখন বোঝাবো কোন হাসির কথা বলছিলাম। মাইরি বলছি, হাসাবোই, না হাসলে নিজে হেসে আসবো। আজকাল অনেকেই আমাকে ডাকছেন, আমিও তাই একা একাই যাই,লোক হাসাতে, ওই স্ট্যান্ড আপ কমেডি না কি একটা বলে ওইটেই।
আমি পিছনের দিকে তাকাই না, আপনিও সামনের দিকে দেখুন...আরে, সামনের দিকে অনেকেই আছে...আমার ওয়েট করছে, আমি আসি,আপনি বরং আমায় ইনবক্স করে জানাবেন কবে আসবো...

সুদীপ্ত বাবুর ডায়েরী থেকে

সুদীপ্ত বাবুর ডায়েরি থেকে ;)

শুধু কটা নোট,ছিলো মোর মোট, বাকি সব নিলো ডেলো
দাদাজীর প্ল্যান,  দুই নোট ব্যান,  এইবারে হল কেলো

বল্লুম দাদা, নারদা সারদা,লক আপেই ভাত খাই
ভোটের সময় তোমাকে দেখিনি,কেস দিচ্ছো কি তাই?

দাদা হেসে কহে, বুঝলে বাপু হে,সহজ স্ট্র‍্যাটেজী লই,
জনতা লাইনে, জানতে চায়নে, ভালো দিন এলো কই,

স্যাডলি হেসে,  খাঁকরিয়ে কেশে, বললুম জিও কাকা,
জনতা ভুগিয়ে, তুমি ট্যুরে যাও, আমি কেস খাই একা...

নীলাঞ্জন...

চুমুকে

দরজা খুলে চমক তো কি?আমরা তো শ্লীল থাকছি না
উলটে তালু ঠোঁট ঘষেছি, লিপস্টিক দাগ রাখছি না

মুহুর্তরা অতর্কিতে
ফাঁদ পেতেছি হালকা শীতে

উষ্ণতা-রা আছে, কিন্তু ভালোবাসা মাখছি না
নখের গুলো আছে,তবু লিপস্টিক দাগ রাখছি না...

১তারিখ

আমার চেনা না দিলে আজ, চিনতে আমায় কে পারে
অচেনা দিন, নতুন বছর... হাত ধরলে কে ছাড়ে

মাসের হিসেব, সেভিং কাটল...
অ্যাপসে গাড়ি কিংবা শাটল...

বেহিসাবি চুমু গুলোর হিসেব রাখুক ড্রাইভারে...

প্রতিবন্ধী

ঝুলে যাওয়া চামড়ায় খোলা কলকবজাতে...
পুড়ে যায় দোষ ত্রুটি অস্থিতে ও মজ্জাতে
সারারাত শোরগোল...
দুধ গোলা, দোলদোল
শিশু কোলে যেন শশী আ গলে লগ যা তে...

মুহুর্ত

লেখা তো ছিল না কলেজে কিচেনে জোটে বা নোটে কিংবা চোথায়
কিছুটা বাকি, কিভাবে ফাঁকি, কতটা জল কে মেশালো কোথায়
রঙ বদলায়, দাদু কি দাদা
আকাশে মেঘেরা পাকলেই সাদা
চুল্লিরা জানে, ছাইয়ের মানে, সময় পেরোয় খরস্রোতায়

মকর সংক্রান্তি

ছেলেবেলা জানে এমন সকালে ধোঁয়া ওঠা কমপ্ল্যান টি চাই,
তিলে তিলে জমা পাপ ডিলিটে পরমার্থিক শান্তি চাই,
রুচি রা নেমেছে, পারদ নামেনি...
গলা বুক জলে ক্ষিদ্দা ও কোনি...
মকরেরা বোঝে পেটে খেয়ে পরে, পিঠে নেওয়া সংক্রান্তি চাই...

লাম্পট্য

দাড়ি কমার মাত্রা লাগে, যতি পেলেই সতী...
শব্দরা সব থমকে আছে ধারাপাতের অংকে...

কমা-য় যদি কমলে তবে দাড়ি-পাল্লায় ক্ষতি...
চরিত্রবান গল্পরা নেই খাটে আর পালঙ্কে...

ঘুষ

খুঁজতে থাকি প্রয়োজনী... টাকা আনা পাই...
প্রনামীর বাক্স জানে,কি দিয়ে দেবতা চাই...

সময়

না থমকে এগিয়েই যায়, নিয়ম এমন ক্রুর যে...
আদম আর ইভ সময় গোনে ডুবতে দেখে সূর্যে...

ফেডেরার

ডবল ফল্টে দেওয়ালে পিঠ, মারো কিংবা মরো...
জীবন মানে র‍্যাকেট হাতে রজার ফেডেরারো...

সরস্বতী

পুজোর আগেই কুল খেয়ে হিসেব কষি ক্ষতির
অংক কষার বুদ্ধি দিও, বানিও স্থির মতির
সেমেস্টারে ব্যাক কভু নয়
গার্লফ্রেন্ডে ডেট যেনো হয়
বিপদে পড়লে আজো জপি...নাম সরস্বতীর...

মার্কেটিং

কখনো বা ভেরী বাজাই, কখনো ফুঁকি শিঙে
কাগজ লিখে বোতল ভাসাই খুঁজতে জাহাজডিঙে
হোর্ডিং দিয়ে আকাশ মুড়ে
নিজের ঢাকে সাগর ফুঁড়ে
ফেসবুকেরই দেওয়াল ভরাই নিজের মার্কেটিং এ