লাভ-বাইট
১
তোমার ঠোঁট এ তৃষ্ণা ছিল...আমার হাতে জল-
জ়েতা হারা বাঁচার মতই মিথ্যে কথার ছল,
জটিল কথা সরল করে শেষের পথে বাঁকা;
হাত পুড়েছে সেই আগুনে,কালশিটে দাগ আঁকা।
২
বর্গী এল, পাড়াজুড়োলো খোকা ঘুমোলো কই?
পাপের খিদেয় পুন্য বাঁচে আমার ভিতর তুই,
চুঁইয়ে পড়ে দগ্ধজীবন হাতের মুঠোয় সুখ,
বুলবুলি দেয় জন্ত্রনাদাগ খাজনা গোনে বুক।
৩
শব্দে ঢাকে আলোর আড়াল তেষ্টা ঢাকে কই-
পাড় ভেঙ্গেছে কান্না ভাঙ্গে ঠোঁটপাখি যেই ছুঁই,
আগুন ছিলো বরফ মোড়া জন্ত্রনাতে পাপ -
মেঘঢাকা বুক একলা জানে কালশিটে উত্তাপ।
নীলাঞ্জন মুখার্জী
১
তোমার ঠোঁট এ তৃষ্ণা ছিল...আমার হাতে জল-
জ়েতা হারা বাঁচার মতই মিথ্যে কথার ছল,
জটিল কথা সরল করে শেষের পথে বাঁকা;
হাত পুড়েছে সেই আগুনে,কালশিটে দাগ আঁকা।
২
বর্গী এল, পাড়াজুড়োলো খোকা ঘুমোলো কই?
পাপের খিদেয় পুন্য বাঁচে আমার ভিতর তুই,
চুঁইয়ে পড়ে দগ্ধজীবন হাতের মুঠোয় সুখ,
বুলবুলি দেয় জন্ত্রনাদাগ খাজনা গোনে বুক।
৩
শব্দে ঢাকে আলোর আড়াল তেষ্টা ঢাকে কই-
পাড় ভেঙ্গেছে কান্না ভাঙ্গে ঠোঁটপাখি যেই ছুঁই,
আগুন ছিলো বরফ মোড়া জন্ত্রনাতে পাপ -
মেঘঢাকা বুক একলা জানে কালশিটে উত্তাপ।
নীলাঞ্জন মুখার্জী
৩টি মন্তব্য:
Jeoooooooooo Neel Da - Bepok Kobita - Ekla Chele - Frm - MONOJIT HALDER
:) ... aaroo onek lekha chai ..
thanks dujonkei :)
একটি মন্তব্য পোস্ট করুন