নাচ একটি আর্কিটেকচারাল জন্তু,কারন নাচতে না জানলে উঠোন বেঁকে যায়। ভাসানে নাচলে তা ধর্ম, টিভিতে নাচলে কর্ম, কিন্তু স্কুলে নাচলে চর্মচক্ষে দেখা যায় না। অবশ্য কবিকূলশিরোমণি দাদুরির ডাকে সুর দিলে তাতে নাচা যায়,কারন ব্যাঙের মেটিং প্লাস মহাগুরুর সেটিং থাকলে তাতে কেচ্ছা বা যৌনউদ্দীপনা পান না। কারন দুই, প্রথম, ব্যাঙ সানি মামনি নন,ফলত উত্তেজনা নেই,ফলত ঐ গান চলবে, দুই আপনি দাদুরি মানে বোঝেন না কিংবা বর্ষাকালে ব্যাং কেন ডাকে সেটা বোঝেন না। মোটকথা অমন একটা গান যদি থাকে এবং ঐ নাচে সেক্স থাকলেও স্টেজে বা প্রোগ্রামে চলতেই পারে।
কিন্তু স্কুলে দিদিমনিরা নাচলে সেটায় প্যারাসিটামল লাগে,কারন সেটা ভাইরাল। সেটায় হেডিং হয় "কোমর দুলিয়ে শিক্ষিকাদের নাচ"। এইবারে গরীব মানুষ টেকনিকাল প্রশ্ন করে, কোন নাচে কোমর দোলানো হয় না? এত কিছু ছেড়ে হঠাৎ কোমরে নজর কেন,নাকি আপনার সেই ফিজিক্সের আমল থেকে পেন্ডুলাম বা দোলন পছন্দের? আর তাছাড়া শিক্ষিকারা নাচলে দোষের কোথায়? নাচটা স্বপ্ন নাকি যে তাতেও দোষ থাকবে??
অতঃপর দৈববানী হবে,শিক্ষিকারা জিনস বা সালোয়ার পরলে দোষ,বেশি মাইনে পেলে দোষ,বেশি ছুটি পেলে দোষ,ঠিক টাইমে বেরিয়ে গেলে দোষ,নাচলে দোষ,শাহরুখ বললে দোষ,পথে মাথা নিচু করে না হাঁটলে দোষ,মানে শিক্ষিকারা শিক্ষিকা নন,নন্দ ঘোষ...
সুতরাং, এইবারে আশা করি তাদের তেরিয়ে খিস্তানো হবে,রাস্তায় যাওয়ার সময় টিটকিরি কাটা হবে,কমিটি বসবে,মেন্টাল চাপ দেওয়া হবে, একঘরে করা হবে, মানে ইহা ইস্ট,ইহা নির্ঘোষ,ইহা শাস্তি,ইহা মুক্তি। কারন ইঞ্জিনিয়ারদের, ডাক্তার দের,ইন্সপেক্টার দের, উকিল দের সব্বার সামাজিক স্টেটাস,জব প্লেসে অ্যাপ্রোচ বদলাতে পারে,কিন্তু স্কুলে ব্ল্যাকবোর্ড ও চকের বাইরে পা রেখেছো কি তুমি শূদ্র,তুমি ম্লেচ্ছ,তুমি নিচ,তুমি বেশ্যা,তুমি গু,পিত্ত কফ, মোটকথা তোমাকে পিষে নিংড়ে থেৎলে না দিলে আমি কিসের বোদ্ধা...
কিছুদিন পর আপনার বাড়িতে জন্মদিনে ডিজে বসবে,বাচ্ছার জন্মদিনে মদ চলবে, সন্তান কে নিয়ে মিউজিক ভিডিও,ফিল্ম,টিভি গোগ্রাসে গিলবেন...অবশ্যই নাচবেন এবং বলবেন নাচলে শরীর ফিট থাকে,আনন্দে থাকে,ডিস্কে বদতমিজ দিলে নেচে বাড়ি ফিরে বলবেন মাঝে মাঝে একটু না করলে হয় না...কারন,নাচটা দরকারী,নাচ না জানলে উঠোন বেঁকে যায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন