পৃথিবীর দুটো জাত
__________________
আমি শাহরুখ কে দেখে মোটিভেটেড হই...
আপনার গায়ের রঙ,চুল,লুক নিয়ে আড়ালে লোকে হাসাহাসি করে? এনাকে একজন বলেছিলেন,"তোমার ভাল্লুকের মতো চুল"...কেউ বলেছিলেন," তোমাকে এতটাই বাজে দেখতে,যে কোন রোলে ফিট করিয়ে দেওয়া যাবে"...লোকটা এখন পৃথিবীর যে কোনো সিনেমাহলে ফিট করে যায়...
এনার বাবা মামা কাকা কেউ ইন্ডাস্ট্রীর নয়,তাও এই লোকটা বচ্চন পরবর্তী সবচেয়ে বড় ব্র্যান্ড...লাস্ট ২বছর আগে এনার শেষ রিলিজ,শেষ বড় হিট ৭ বছর আগে,তাও এনার ব্র্যান্ড ভ্যালু কমেনা...
আপনার স্ট্রাগল সবচেয়ে বেশি??এই লোকটা বাড়ি পায়নি একসময়,অন্যের অফিসে ঘুমিয়েছে দীর্ঘ সময়,আজ এনার অফিস চলে বলে কেউ স্যালারির মেসেজ পেয়ে নিশ্চিন্তে নিজের বাড়িতে ঘুমোয়...
আমি একেবারেই শাহরুখ ফ্যান নই...কিন্তু দিন দিন ব্যক্তি শাহরুখে ডুবছি...আপনি শাহরুখ ভক্ত না হতেই পারেন কিন্তু শাহরুখ কে আপনি উপেক্ষা করতে পারবেন না...
যখন যখন একটা মেয়ে বা ছেলে কে তার রূপ বর্ণ ফিগার নিয়ে খোঁটা দেবে কেউ,যখন কেউ কলকাতা দিল্লি মুম্বাই এ স্ট্রাগলের জন্য ট্রেন বা বাস থেকে নামবে অনাগত ভবিষ্যৎ এর একরাশ চিন্তা নিয়ে, যখন অফিসের চাপ,বসের খোঁচা সংসারের আর্তি তে তিতিবিরক্ত আপনি ফ্রাস্ট্রেটেড হবেন,তখনই এই মানুষটার কাহিনী গাইডবুকের মত বলবে...এই লোকটা যদি খাদের ধার থেকে ফিরতে পারে,ইন্ডাস্ট্রির বাইরের লোক হয়ে জমাতে পারে তার মনসবদার,শূন্য থেকে শুরু করে প্রেম কে,পছন্দের বাংলো কে,পছন্দের রোল কে যদি পেতে পারে...যদি লুক এর খোঁটা খাওয়া মানুষটার ছবি বুকে রেখে চোখের জল ফেলতে পারে আসমুদ্রহিমাচল এর সমস্ত কন্যেরা,তাহলে আপনিও পারেন...প্রত্যেক হেরে যাওয়া মানুষের জিতে যাবার জন্যে,দু হাত দুপাশে ছড়িয়ে দেওয়া...এক বাদশা আছে...যে শেখায়,এ পৃথিবীর দুটো মাত্র জাত...উইনার আর বাজীগর...
|| নীলাঞ্জন ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন