সুদীপ্ত বাবুর ডায়েরি থেকে ;)
শুধু কটা নোট,ছিলো মোর মোট, বাকি সব নিলো ডেলো
দাদাজীর প্ল্যান, দুই নোট ব্যান, এইবারে হল কেলো
বল্লুম দাদা, নারদা সারদা,লক আপেই ভাত খাই
ভোটের সময় তোমাকে দেখিনি,কেস দিচ্ছো কি তাই?
দাদা হেসে কহে, বুঝলে বাপু হে,সহজ স্ট্র্যাটেজী লই,
জনতা লাইনে, জানতে চায়নে, ভালো দিন এলো কই,
স্যাডলি হেসে, খাঁকরিয়ে কেশে, বললুম জিও কাকা,
জনতা ভুগিয়ে, তুমি ট্যুরে যাও, আমি কেস খাই একা...
নীলাঞ্জন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন