পিয় পাসপোর্ট দাদা,
পশ্চিমবাংলায় তোমার পুরো ট্যাক্স ফ্রি হওয়া উচিত। কারন পাসপোর্ট সাদা নীল। এ পাসপোর্ট দাদা, মালার জিন্দেগি জুড়ে শুধুই বর্ডার, তুমি ভালোবাসার পাসপোর্ট-ভিসা দাও না। এমনিতে তো তুমি কিরকেট প্লেয়ার, দাদা, কারন কিরকেটেও স্ট্যাম্প লাগে, পাসপোর্টও। তবে শুনেছি পাসপোর্ট দেবার আগে তুমি দুষ্টু হয়ে যাও, মানে সবাইকে বলো, ফটো না হলে ফোটো।এ পাসপোর্ট দাদা, মালার কাছে এসে একসাথে সেলফি তোলা প্যাকটিস করো না, সবার যা ছবি দাও, যেন বাদরের ছোটো পিসে। তোমার পাসপোর্টের ছবি দেখে অজ্ঞান হয়ে যাওয়া সেজোখুড়ির জুতো শুঁকিয়ে জ্ঞান ফিরিয়ে বিদেশ ট্যুরের দিব্যি বলছি, তোমার দেওয়া পাসপোর্টে আমি আমাদের মালাবদলের ফটো লাগাবোই। মেরে ভুল করলেই ফাইন, অফিসে লাইন অনলাইন, আমার পাসপোর্ট দিতে দেরি করলে না সান্টুকে বলে লাইন অমান্য আন্দোলন করাবো। তবে এই ভয়ে আবার ফুলসজ্জায় বলে বোসোনা যেন, ম্যাডাম
দাড়ান,আগে ভেরিফিকেশান হবে।
ইতি তোমার অনলাইন এপ্লিকেশান,মালা,এবার আইবে তোমার পালা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন