২০১১ বিশ্বকাপে হঠাৎ একদিন ইন্ডিয়ান প্র্যাকটিস এ দেখা গেল বাঁহাতে ব্যাট করছেন সচিন তেন্ডুলকর। পেপারে বিরাট করে আর্টিকেল বেরোলো, যে এটা হতে চলেছে এই বিশ্বকাপে সচীনের সিক্রেট ওয়েপন। বিপক্ষ স্ট্র্যাটেজি কষতে বসে গেলো, যে কিভাবে সচীন বাঁহাতে স্পিনারকে মারতে শুরু করলে তাদের অস্ত্র কি হবে। মোটকথা চারপাশে হইহই ব্যাপার। আসলে গল্পটা লুকিয়ে ছিলো শিবাজী পার্কে, সচীনের ছেলেবেলায়। সন্ধ্যের দিকে টাইম কম থাকতো, দু ইনিংস খেলতে হলে খুদে সচীনের দলবল ঠিক করে নিয়েছিলেন যে একটা ইনিংস সবাই বাঁ হাতে খেলবেন। এমনি করে সচীনের লেফট হ্যান্ডে ব্যাটিংটাও মারাত্মক স্ট্রং হয়ে গেছিলো। এতটাই, যে একদিন প্র্যাকটিসে সচীন মজা করেই বলেন,আমি বা হাতে তোদের ছয় মেরে দ্যাখব। ভারতীয় টিমের এক স্পিনারের ৬টা বলে সচীন ৩টে ছয় মারেন। নিছক খেলাচ্ছলে করা সেই ব্যাটিং দেখে প্রেস ভেবে বসে, এবারে বিশ্বকাপে সচীন বোধ হয় বোলার কে চমকে দিতে বা হাতে ব্যাটিং করবেন। ব্যাস,খবর ভাইরাল। মজা করে করা প্র্যাকটিসের, সিরিয়াস হয়ে যাওয়া নিউজের এক অদ্ভুত সিন,এটাও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন