আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা,কাব্যিক নয়,বাস্তবেই কারুর কারুর কাছে এটা শ্লাঘার বিষয়,মানে ইংরেজিটা কতটা রপ্ত করেছি ভাবো।ভালোবাসার জিনস,গাড়ি,বা বাড়ি। নামকরনে ইংরেজি নেমপ্লেট। গুষ্টিশুদ্ধ বাঙালী,আপনি app ট্যাক্সি দাদাও নন যে ইংরেজি না লিখলে যাত্রী বুঝবেন না, তাও বাংলায় নেমপ্লেট লেখেন না। সিনেমার জন্য প্রথম পছন্দ ইংরেজি,গানে হিন্দি স্ট্রিমিং এ বাংলায় টেক্কা দেয় বাংলা গানকেই। মাইকেল মধূসূদন দত্ত বলেছিলেন মাতৃভাষা রূপখনি পূর্ণ মণিজালে,কিন্তু চাকরি?সেটা চাইতে গেলে,মানে পেট চালাতে গেলে ইন্টারভিউ তে,সেমিনারে মিটিং এ ইংরেজি, আমরা সব্বাই হিন্দিটা কাজ চালানো গোছের শিখে গেলাম,কই বাংলা টা তো সবাই রপ্ত করলো না। ঝগড়ায় আপনি অনর্গল হিন্দি ইংরেজিবলেন,রেগে গেলে ইংরেজিতে গালি দেন,মদ্যপান করলে মানে বাংলা খেয়েও আপনি ইংরেজিতে কথা বলেন,ফলে প্রশ্ন উঠলো, বাংলা ভালোবাসা নয়?ভালো ভাষাও নয়?মানে অন্য ভাষা র দাপটে চাকচিক্যে আধমরা আমরা ঘা মেরে বাঁচতে পারি কিনা,সেই রবীন্দ্র দাওয়াই পরখ করলাম, সটান এই প্রশ্ন তুলে যে
বাংলা ভালোবাসাও নয়?ভালো ভাষাও নয়??পক্ষে বিপক্ষে মতামত দিতে এগিয়ে এলেন এ বাংলার তারকারা। মানে সাহিত্য শিল্প সঙ্গীত বা ভাষার জগতের তারকারা...
বাংলা টা ঠিক আসে না যাদের,তাদের বাপি বাড়ি যা করে দিলেন সুবোধ সরকার
যারা ভাবেন,বাংলা শিখে আমার ছেলেমেয়ে চাকরি পাবে না,তাদের জবাব দিলেন পবিত্র সরকার
গ্রহণযোগ্য কিনা সেটা নিয়ে কেউ প্রশ্ন তুললে,তাকে খন্ডন করলেন সুবোধ সরকার...
অনুপম
অনিন্দ্য
সঙ্গীতা
প্রায় ৯৯শতাংশ মতদাতা বিরুদ্ধে ভোট করলেন। কোনো বিতর্কে যা অভূতপূর্ব। অর্থাৎ আরো একবার প্রমাণিত হলো, মাতৃভাষার ব্যাপারে বাংলা এককাট্টা, এখানে ন্যুনতম আঁচড় আজও বাঙালির না পসন্দ। সাহিত্যে,কাব্যে, গরিমায়, আজও বাঙলা ভালোবাসার,ভালো ভাষার,রোজ হোক এই ভালোবাসার ও ভালোভাষার উদযাপন...শুভ মাতৃভাষা দিবস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন