চোখের উপরে জমে চলে ক্ষোভ,জমে প্রহরের ঢিপি
রাতেরাই জানে কোথায় হারায়,ঘুমেদের স্বরলিপিশ্বাসগুলো যেনো একা হয় রোজ, হারানো মানুষ যেমন
পলকেরা দ্যাখে, ঘুম ভাঙলেই,তারাদের মনকেমন
ঘড়িরা বিলোয় শব্দ, কেউ বা চ্যাটবক্স ঘরে ঘরে
মাঝরাতে রোজই বৃষ্টি নামে?মনখারাপের পরে?
কলঙ্কেরা কালিও জমায়, চোখের রকমফের...
স্বপ্নেরা তাই খুঁজে খুঁজে ফেরে,স্বরলিপি,ঘুমেদের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন