শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

শারুখোচিত...

প্রথমেই বলে রাখা ভালো আমি আদৌ শাহরুখের ফ্যান নই...

সে যুগে মাধ্যমিকের আগে একটা গ্যাপ রেখে ট্যুর,সিনেমাহলে শেষ ফিল্ম দেখানো হত,যে এর পর চরম কৃচ্ছসাধন,নো ফিল্ম,নো টিভি, নো চুদুরবুদুর। তা মাধ্যমিকের আগে আমি ডিডি এল জে দেখতে গেছিলাম।ছবিটা এর আগে সুপারহিট হয়ে প্রাচীন,কিন্তু বাড়ির কাছের রূপকথা সিনেমা হলে এসেছে,ফলতঃ ওটাই দেখো,মাধ্যমিক পাশ করোনি তোমার আবার অত চয়েস কি হে???যা দেখাচ্ছি তা দেখবে,বাবা মা আচ্ছে দিন বললে সেটাই মানতে হবে,এইটে ছিল দস্তুর।

সেটা দ্যাখার পর "আহা কি দেখিলুম,জন্মজন্মান্তরেও ভুলিব না" এমনটা আদৌ ভাবিনি,বরং টিভিতে ও ও জানে জানা দেখে ব্লু জিনস কেনা হল,ডান্স স্টেপ প্যাকটিস হল,আর ১৫র যায়গায় ২৫টা ডন ভাঁজতে শুরু করলুম।

কিন্তু কি আশ্চর্য, রনে বনে জলে জঙ্গলে যেখানেই ফিল্ম দেখি সেটাই ঘটনাচক্রে শাহরুখের হয়ে যায়। তখন আবার আমার জীবন মানেই সোনু নিগম ফেজ চলছে। ইয়ে দিল দিবানা,কাল হো না হো,সূরজ হুয়া মধ্যম, যাই গায়,শাহরুখের। লোকটাকে মন্দ লাগেনা,কিন্তু সমস্যা হল ওনার সাথে অমিতাভের তুলনা হয় যে...অতঃপর বিরক্তি,আমার আরাধ্য হলেন বিগ বি,তার সাথে মহাব্বতে তে পাঙ্গা??!!ব্যাস...হেব্বি রাগ হতে লাগল,শুধু সেবার  অদ্ভুতভাবে চশমার ফ্রেম টা দেখলাম ওনার মতই হয়ে গেল...আর শীতকালে বেলা বাড়তে, সোয়েটার ব্যাগে না পুরে কাঁধে নিতে শুরু করলাম...

তবে লোকটা হেবি আনপ্রেডিক্টেবল,মানে ধরুন ওয়াংখেড়ে তে,তোর ঝামেলা করার কি দরকার,কিংবা,পাবলিকলি সিগারেট কেন খাবি??আমরা না হয় সামারসল্ট প্র‍্যাকটিস করি লুকিয়ে লুকিয়ে,তা বলে আপনি মহামান্য কিং পালটি খাবেন?দেবদাস এর শেষে, হলের বাইরে দাঁড়িয়ে, ভিড় বেরোচ্ছে একে একে,দুই ভোজপুরি বন্ধু একে অপরকে বলছে "আইসসালা,মর গিস??শালা হামনে সোচা লাস্ট মে পারো কে সাথ সাদি হোই"!!!!

এখন অবশ্য বহুদিন সেভাবে হিট নেই। যে লোকটা চকোলেট হিরো না হয়ে ভিলেন হয়েছে, অফিসের সব কাজ করেও বস না হয়ে,ইয়েস বস বলেছে, তারই মত,রোজ ইয়েস বস বলে মধ্যরাত্রে বাড়িতে এসে,চাপ মুক্তির জন্য, সংসারের জোয়াল কাঁধে স্ট্রেস এ গা এলিয়ে মনে হয়েছে,একবার দেখি,বাদশা ছবি টা কি আজকেও দিলো??সেদিনের হলে ফ্লপ ছবিটা, এক ফ্লপ মধ্যবিত্তের মধ্যরাত্রের স্মাইল এনে মুচকি হেসে বলে,কভি গম তো কভি খুশি।

শেষ ৬মাসে যতবার ফ্রাসট্রেশান এসেছে, হার এসেছে, নুইয়ে পড়া এসেছে, আমি শুধু লোকটার ইন্টারভিউ পড়েছি ও দেখেছি।ফলো করে গেছি ভোডাফোনের কুকুরটার মত। বুঝতে শিখেছি,টোলট্যাক্স দেওয়া স্মাইল নয়,দু হাত ছড়িয়ে এয়ারপোর্টে চেকিং করানো  লাভ পোজ নয়,লোকটার আসল সাফল্য,এক সাধারন,ছা পোষা, মধ্যবিত্ত বাড়ির নট সো গুড লুকিং ছেলে কে দেশের সবচেয়ে সেলেবল ব্র‍্যান্ড তৈরি করা। ওনার বাবার নাম হরিবংশ রাই বচ্চন বা রাজীব গান্ধী বা রাজ কাপুর নয়,উনি টল ডার্ক হ্যান্ডসম নন, উনি টাটা বা বিড়লা সারনেম এ আসেন নি, একটা অফিসে শুয়ে, সকালে উঠে কার্যত লাখটাকার স্বপ্নের মন্নত করেছেন,এবং সফল হয়েছেন। ওনাকে ওনার নিজের শহরে ঝামেলায় পড়তে হয়,ওনাকে এয়ারপোর্টে হিউমিলিয়েটেড হতে হয়,তাও সেন্স অফ হিউমারে উনি বলতেই পারেন..." আমেরিকা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে"...ন্যুজ হয়ে পড়লে একবার ভাববেন,কার্যত নিঃশ একজনের নিরলস লড়াই করে নিজেকে দাঁড় করানোর স্ট্রাগল টা কে...
শেষ হিট,সেভাবে ধরলে চেন্নাই এক্সপ্রেস...তাও লোকটা টসকায় না,আবার শুরু করে,শুন্য থেকে, রোজ...

কিউকি জিতনে কে লিয়ে হারনা পড়তা হ্যায়,অঊর ইয়ে জিরো কি কিমত,সমঝনা মুশকিল হি নেহি,নামুমকিন হ্যায়...

শুরুতেই বলেছিলাম,আমি আদৌ শাহরুখের ফ্যান নই...

কোন মন্তব্য নেই: