১০ বছর ধরে পুরোনো জামাটা বদলানোর কথা ভাবছে শান্ত,কিন্তু হচ্ছে আর কই। দিন দিন আরো নিঘিন্নে হচ্ছে,এইসান কোঁচকানো যে দৈবি আয়রন দিয়েও সোজা হবে না জামাটা,এইসান কুকুরের লেজ। ময়লা হচ্ছে দিনদিন, যায়গায় যায়গায় ছেঁড়া ফাটা,রিফুর সাদা কাপড় ইতিউতি। এই জামা গায়ে এদ্দিন কাটিয়ে দেওয়াটাও রেকর্ড।
হঠাৎ যেন শক্তি পেল শান্ত, ফুরফুরে হালকা ভাব, এক জব্বর লাথিতে পুরোনো জামাটাকে ফেলে যেন খানিকটা উড়েই গেলো,চারপাশে সাদা আলোর ঝলকানি তে দেখতে পেল নতুন ছোট্ট জামাটাকে।
সদ্য জন্মাতে যাওয়া ছোট্ট শিশুটার অন্তরে যখন শান্তর আত্মাটা প্রবেশ করছিলো, ওর পুরোনো নিথর পুরোনো জামা,মানে ৮০ বছরের নিথর দেহটার বাইরে কেউ আবৃত্তি করছিল "বাসাংসি জীর্নানি যথা বিহায়"...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন