বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭

ব্যান-ডিট জিন্স

রাহু আছে এদিক ওদিক, নজর নানান মিনসের
বোরখা, শাড়ি চলতে পারে, লাগল গ্রহন জিনসের
চরিত্রহীন Naughty সবাই, আর চঞ্চল চিত্ত
ম্যানেরা সব প্ল্যান করেছে, ব্যান করেছে আদিত্য

মেল হলেই খিস্তি দেবে, ফিমেল হলেই কিস্তিমাত
রুল ভাংলেই "খানকি জানিস", মুখে কিংবা মানকি বাত
ও পারলে শুয়েই পারে, আমার খাটার ক্রেডিট তো
ম্যানেরা সব প্ল্যান করেছে,  ব্যান করেছে আদিত্য

স্কুল কলেজো ছিলো না তো, বিদ্যাসাগর ছিলেন তাই
স্মোকিং ডেটিং সেটিং মেটিং, দিচ্ছি আমরা নইলে নাই
অধিকার আর জিনস দেবো না, ব্যান করা তাই উচিত তো
ম্যানেরা সব প্ল্যান করেছে,  ব্যান করেছে আদিত্য

ক্লীভেজে তাই বিষ জমেছে, ফিসফিসিয়ে বলছে জিভ
এই গরলে ঠোঁট ছোঁয়ালে, পার পাবেনা তোদের শিব
নগ্ন মায়ে চোখ নামাবি, খসবে যেদিন লালিত্য
না জেনে ম্যান প্ল্যান করেছে, ব্যান করেছে আদিত্য...

কোন মন্তব্য নেই: