শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

ঋতুরঙ্গ

হোম মিনিস্টার বৌমার শ্যুট চলাকালীন দুটো শটের মধ্যবর্তী ব্রেকে ফিসফিস করে মহিলা জিজ্ঞেস করলেন, নীলাঞ্জন, বলাটা ঠিক হচ্ছে তো? আমার চক্ষু স্পুটনিকে, মহিলা বলেন কি!! আমার মত এক নগন্য অ্যাঙ্কারের কাছে মতামত চাইছেন বেটার পার্ফম্যান্সের জন্য!! তাও নাকি শো চলাকালীন...!!! এই ইন্ডাস্ট্রি তে তো সবাই নিজেকে সেরা মনে করে, ভিতরে মহাশুন্য থাকলেও বাইরে দেখায় তিনিই গুগলরূপী সবজান্তা, সেই ইন্ডাস্ট্রিতে থেকে এই মহিলা নাকি জানতে চাইছেন " নীলাঞ্জন,  বলাটা ঠিক হচ্ছে তো??"
এইসান পার্ফেকশানিস্ট হলেন ঋতুপর্না সেনগুপ্ত। বুম্বাদার সঙ্গে জুটি ব্রেক করার পর বাকি হিরোইনরা যেখানে ভি আর এস নেবার প্ল্যান করেন সেখানে ইনি নিজের আলাদা ব্র‍্যান্ডটাই প্রতিষ্ঠা করেননি, বরং মুম্বাই বাংলা নাচ অ্যাঙ্কারিং সব সামলেছেন দুরন্ত দক্ষতায়। মাথায় রাখবেন টলিউডে হিরোরাই সব, বিয়ের পরে হিরোইনরা লাইফবোটেও ভেসে থাকতে পারেন না, কিন্তু এখানেই বেগমজান আলাদা। আলাদা বলেই ওই শ্যুটিং এর মাঝে মা কে ডেকে বললেন "আপনি কি সুন্দরী ",  গিন্নি কে বললেন "এত ম্যানেজ করো কিকরে, স্পেশালী নীলাঞ্জনকে"। এগুলো না বললেও তার প্রতি একই রকম মুগ্ধতা থাকত, কিন্তু ওই ছোটো ছোটো ঘটনা গুলো মহিলার আন্তরিকতা প্রকাশ করে। বোঝায়, যে ইনি আজও মাটির কাছাকাছি...বিশ্বাস করুন, সবাই এমন হয় না, আন্তরিক অ্যাপ্রোচ আর লোকদেখানোর ফারাক আজকের ডেটে বুঝতে পারি,কিন্তু ঋতুদি আলাদা...ভীষন আপন...

তবে ঋতুদির একটা মজার গল্প বলে গপ্পটা শেষ করি। ইন্ডাস্ট্রি তে ঋতুদির টাইম মেন্টেন টা মোটামুটি মিথ!!!!  সেই অভিজ্ঞতা একবার হয়েছিল। ঋতুদির একটা ছবির ফার্স্ট লুক এ অ্যাঙ্কারিং করবো, ঋতুদির আসার কথা ৭:৩০এ। আমার সেদিন লেট হয়েছে আসতে,হাঁফাতে হাঁফাতে ৭ঃ৩০ এ হলে ঢুকতেই চমক,সব রেডি কিন্তু হল খালি,কেউ নেই অর্গানাইজাররা ছাড়া। রিপোর্টাররাও আসেনি। আমি ভাবছি এ কি সর্বনাশ, ঋতুদি আসবেন আর কোনো রিপোর্টার নেই!!!কি করে হয়। সেদিন অনুষ্ঠান হয়েছিল, হলে তিলার্ধ স্থান ছিলো না,যার সিংহভাগটাই ছিলেন রিপোর্টার রা। রিপোর্টার দের আসতে আসতে ৯টা বেজেছিলো, আর ঋতুদি এসেছিলেন...মাত্র সাড়ে দশটায়... 

কোন মন্তব্য নেই: