মিত : অ্যাটাক হল আবার,ভোট পেরোবে এই দিয়ে
মিত্র : প্রচারে মনে করাস,আমার ছাপ্পান্ন ইঞ্চির ইয়ে
পেট্রোল দাম,কালো টাকা, সব ইস্যুরাই ভ্যানিশ
দেশাত্মবোধের টনিক টাকে,যায়গামতো আনিস
যুদ্ধু হবে,পাবলিক খাবে, সারেগামা ফেলে
মিত : প্রচার টচার সামলে নেবে,বাধ্য,আইটি সেলে
মিত্র : টেলিভিশানে চায়ের ঠেকে,কেটলি হাতে তরুন
তরুন : যা শেখাবেন,তাই ঢালবো,বাদশা,হুকুম করুন
মিত : জঙ্গিমাখা ফিনান্স দিয়ে,অ্যাটাক দেবে পাতে
মিত্র : জেরক্স করিস,যা বলব,আমার,মাঙ্কি বাতে
তরুন : চাপটা হল ভাঁট বকেছেন, সেটাই বড় ভয়
নোটবন্ধে জঙ্গি নাকি হেব্বি উইক হয়
এই কোটেশান ফেসবুকে সব মিম বানিয়ে ছাপে
মিত : এইটা নিয়ে টেনশান তোর!!! এইটা নিয়ে চাপে
মিত্র : আটকে গেলেই, রামবান টা শানিয়ে নিবি ভাই
শির ফুলিয়ে চেচিয়ে দিবি, "মন্দির ওখানেই চাই"
রোগী :বাকিটা আমরা সামলে নেবো,ভরিয়ে দেবো দিলও
রেভোলিউশান :
বলবো,সীতা ল্যাপটপ, আর,RAMও HD ছিলো,
নিকুম্ভিলা সার্জিক্যাল আর যুদ্ধে কমে ফ্যাট
সঞ্জয় আর ধৃতরাষ্ট্রের ছিলো হোয়াটস্যাপ চ্যাট
মিত্র : এতেই কেসটা ঘুলিয়ে যাবে,দিমাগ যাবে ঘেঁটে
মাঝে পাপ্পু জোকস দিয়ে, সবকে দেবো চেটে
রোগী : মাদার্স ডে তে গরুর ন্যাজে ঝোলাবো ফিটবিট
গোবর এলে ,বলবে সবাই, কাউডাং, ওহ শিট
মিত্র : দুমাস পরেই জিতবো আবার, ফরেন ট্যুরও হবে
ক্যালেন্ডারে দেখিয়ে দেবো,আচ্ছে দিনটা কবে
|| নীলাঞ্জন ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন