বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

আপনার নামও কিন্তু সেনাবাহিনী তে

উনি তো চোখের দিকে তাকিয়ে কাপে চুমুক দিতে দিতে বললেন, "এ ব্যাপারে কিছু বলতে পারবো না" ...আপনি পারবেন তো?

না না না না, আমি আদৌ সেই পোস্ট করছি না, যেখানে বলবো "আপনার ছেলেকে সেনা তে পাঠান" কিংবা, "নিজে তো লড়ে দ্যাখাতে পারতেন, দূর মশাই,ওগুলো ছেলেভোলানো পোস্ট, সে কি আর জানি না, আমাদের ফেবু পোস্ট চলে বাঁকে বাঁকে, যুদ্ধের সময় সেথা উস্কানি থাকে, যাই হোক, কথায় আসি।

আজ থেকে তো আবার ঘুষ দেবেন?পার্কিং লটে সিগন্যাল ভাঙলে ট্র্যাফিক দাদা কে বলবেন, আপনি কাকে কাকে চেনেন কিংবা ৫০ টাকায় ব্যাপারটা রফা করা যায় কিনা?বাড়ির নোংরার কালো প্যাকেটটা রাস্তার ধারে নামিয়ে বেরিয়ে যাবেন, কারন রাস্তাটা অবশ্যই আমাদের বাবার, জাতির জনক, মহাত্মা গান্ধী রোড! সুতরাং রাস্তা নোংরা করা আপনার অধিকার। ইচ্ছে করে রাস্তার কুকুরকে চমকে দেবেন, কারন কুকুর ভোট দেয় না, কারখানার জল ফিলটার না করে স্ট্রেট গঙ্গায় ফেলবেন,মলে গিয়ে বিন্দাস প্ল্যাস্টিকের প্যাকেট নেবেন কারন খাদ্য বস্ত্র বাসস্থান ও প্ল্যাস্টিকের ব্যাগ আপনার জন্মসিদ্ধ অধিকার। অফিস বা স্কুল থেকে জলদি কাটবেন,ধর্নায় রাস্তা আটকাবেন, হোয়াটস্যাপে ভুয়ো নিউজ এইসান দ্রুত ছড়াবেন যেন নিউজ ফরোয়ার্ডের অস্কার টা আপনাকেই দেওয়া হবে এবার। আই কার্ড চেক না করে সিমকার্ড দেবেন, বাসিন্দা চেক না করে রেশ্ন বা ভোটার কার্ড, মোটকথা মানবধর্মভ্রষ্ট থেকে জল নষ্ট আপনি যা করেন, যা করছেন,তাই করবেন, ভারতের জনসংখ্যা বাড়ছে তো কি, আজকে রোমান্টিক ওয়েদার, আজ কুছ তুফানি করতে হ্যায়, তাই না।

এতে কি হবে, অভ্যেস খারাপ, যে গাড়িটির কাগজ নেই, ৫০ টাকা দিয়ে তিনিও পাস হবেন, আপনি জানবেনও না, যে তাতে কিছু অনৈতিক জিনিস আছে কিনা, ঘুষ দিয়ে দিয়ে আপনি সামনের লোকটির খাবার অভ্যেস বদলে দিলেন, কালো প্যাকেট রাস্তায় রোজ পড়ে থাকে, কেউ যদি তার মধ্যে এক্সপ্লোসিভ রাখে, আপনি ভাববেন ঐ তো দাস বাবুর মতো আরেকজন কেউ বোধহয় কালো প্ল্যাস্টিক রেখেছে,রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে মনেই হবে না পাড়ায় অপরিচিত এসেছে, একটু উঁকি মেরে দেখি, কারন আপনি ভাববেন আপনার মত কেউ খিল্লি করেছে,ভুয়ো নিউজটাই একদিন সত্যি বলে মানবেন, মানছেন, প্ল্যাস্টিকে দূষনে ফুসফুস ঝাঁঝরা হলে আপনার সাথে সাথে সেনারও ফুসসুসে অ্যাটাক হবে স্যার,সমাজের জাতির সোসাইটির মেরুদন্ড রোজ রোজ ধ্বংস করে আমরা দেশাত্মবোধক পোস্ট করে নিজেদের ভিকি কৌশল ভাবতেই পারি,কিন্তু বিশ্বাস করুন, আমি আপনিও জঙ্গি, সবার হাতে বোমা থাকার দরকার পড়ে না, কেউ বোমা দিয়ে ,কেউ উগ্রতা দিয়ে, কেউ উস্কানি দিয়ে, কেউ রোজকার অনাচার দিয়ে অনিয়ম দিয়ে কুরে কুরে চারপাশ কে ফোঁপরা করছি।

যুদ্ধে আপনাকে যেতে হবে না, ফেবুতেও পোস্ট করুন রোজ, কেউ মানা করেনি।কিন্তু যদি এর মাঝে একটুও দেশকে ভালোবাসেন, তাহলে নিয়ম যেটা সেটা মেনে চলুন। তাতে আপনার কষ্ট হবে একটু, হ্যাক থ্যু করে রাস্তায় কফটা ফেলতে পারবেন না, নোস্মোকিং এ টানতে পারবেন না,প্রতিবন্ধী সিট খালি গেলেও খালি রাখুন ভেবে নিন, এই শহরটা আপনার পুলওয়ামা, বা পুঞ্চ...আপনি অভিনন্দন, যেখানে শহরের, সোসাইটির প্রত্যেকটা ভুলের , লাইন টপকে আগে যাওয়ার ইঁদুর দৌড়ে আপনি একজন মিগ এর ফাইটার পাইলট, যিনি বলতে পারেন, স্যরি স্যার, কমফোর্ট টা হবে না হয়তো, কিন্তু আমি ঘুষ দেবো না...আইন ভাঙবো না...

কোন মন্তব্য নেই: